জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে বিএনপির ৪ নেতা বহিষ্কার

কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির আরও চারজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. হাসান সিদ্দিকীর স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বহিষ্কার হওয়া নেতারা হলেন— উখিয়া উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুর রহিম, টেকনাফ পৌর বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম, বাহারছড়া ইউনিয়ন (উত্তর) বিএনপির সভাপতি আবদুল হক ও হ্নীলা ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সদস্য আমির হোসেন।


জেলা বিএনপির নেতা হাসান সিদ্দিকী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ডামি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নেওয়ায় দলের চারজন সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।


এর আগে সোমবার একই আসনে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় উখিয়া উপজেলা বিএনপির উপদেষ্টা এম বদরুদ্দিনকে বহিষ্কার করা হয়। তার আগে কক্সবাজার-৩ এবং কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার করা হয়েছিল।

Tag
আরও খবর