জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রোহিঙ্গা ক্যাম্পে পাচারের সময় তিনটি অস্ত্রসহ দম্পতি আটক

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে তাৎক্ষণিক পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্টে তল্লাশী চালিয়ে তিনটি অস্ত্রসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।


রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরের টেকনাফ থানাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে অস্থায়ী চেকপোস্টে তল্লাশী চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড মনিরঘোনার মৃত মুহাম্মদ আবুর ছেলে শহিদ সিকদার (৩৮) ও মৃত সিরাজুল ইসলামের মেয়ে ও শহিদ সিকদারের স্ত্রী সাবেকুন্নাহার (৩২)।


টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহাদাত সিরাজি এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।


তিনি জানান, রবিবার দুপুরে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনির নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশা (সিএনজি) থেকে স্বামী -স্ত্রী পরিচয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের শরীর তল্লাশী করে মহিলার কোঁমরের বেল্টে ফিটিং অবস্থায় তিনটি দেশীয় তৈরি অস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।


তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।


Tag
আরও খবর