জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ায় যুবক নির্যাতন: বিজিবির দুই সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে সিআইডি

কক্সবাজারের উখিয়ার এক যুবককে তুলে নিয়ে নির্যাতন, চাঁদাবাজির অভিযোগে বিজিবির ২ সদস্য ও একজন স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।


 

রবিবার (৩১ ডিসেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতে মামলাটি করেছেন ভুক্তভোগী রাজাপালং দরগাহ বিল এলাকায় জিয়াউল কমর বড় ভাই জিয়াউল হক। যার সিআর মামলা নং-৮৮৭/২০২৩।



আসামিরা হলেন, ৩৪ বিজিবির অধীনস্থ রেজু আমতলী বিওপিতে কর্মরত ল্যান্স নায়েক রাজিব ভুইয়া, সিপাহি মোঃ ইমরান শরীফ ও টাইপালং এলাকার বাসিন্দা আবদুল্লাহর ছেলে সোহেল। মামলার বাদি রাজাপালং ৯ নং ওয়ার্ডের পূর্ব পাড়ার ছৈয়দ নুরের ছেলে।


৩১ জানুয়ারির মধ্যে আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দিতে কক্সবাজার সিআইডিকে নির্দেশ দেন বিচারক হামিমুন তানজীম।


ভুক্তভোগীর পক্ষের আইনজীবী হামিদা আক্তার মুন্নি এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গত ২৭ ডিসেম্বর বিকালে কুতুপালং এম এস এ হাসপাতালের সামনে থেকে মোহাম্মদ আলম ও পলি নামক ২ জনকে সিএনজিতে করে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারি বিজিবি সদস্যরা। দরগাহ বিল কবরস্থান পাহাড়ের চিপা গলিতে আটকে রাখে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় দুইজনকে ব্যাপক মারধর ও উত্যক্ত করা হয়। যুবতী মহিলাকে পাহাড়ি এলাকার জঙ্গলে দেখলে এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠে। পরে জনরোষ টের পেয়ে বিজিবি সদস্য তাদেরকে ছেড়ে দেয়। এরপর বিজিবির সোর্স পরিচয়দানকারী সোহেলের মিথ্যা তথ্যের ভিত্তিতে এলাকাবাসীর উপর চড়াও হয় বিজিবি সদস্যরা। ব্যাপক লাঠিচার্জ ও মারধরের অভিযোগ উঠে।


এ সময় বাজার থেকে ফেরার পথে সন্দেহজনকভাবে জিয়াউল কমরকে মোটরসাইকেল থামিয়ে এলোপাথাড়ি মারধর করে। তাতে সে মুখ ও শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়।


মামলার বাদী জিয়াউল হক অভিযোগে উল্লেখ করেছেন, তার ভাই জিয়াউল কমরকে বিজিবি ক্যাম্পে প্রায় তিনদিন আটকে রাখে। ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে সরকারি কাজে বাধা দানের অভিযোগে তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়। যার জিআর মামলা নং-৭৮২/২৩। এই মামলার আসামি হিসেবে জিয়াউল কমরকে আদালতে প্রেরণ করে পুলিশ। বিধিমতে কাউকে আটকের ২৪ ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করতে হয়। কিন্তু এক্ষেত্রে তা মানা হয়নি।


Tag
আরও খবর