জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে বিপুল পরিমাণ আইস ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক দু’টি অভিযান চালিয়ে ২ কেজি ১৩২ গ্রামের ক্রিস্টাল মেথ আইস এবং ৭৮ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে, শনিবার (৩০ ডিসেম্বর) রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন খুরেরমুখ অস্থায়ী চেকপোস্ট থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণ দিকে কাটাবুনিয়া নামক এলাকা দিয়ে সাগর পথে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টের দু’টি চোরাচালান প্রতিরোধ টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করে।


কিছুক্ষণ পর টহলদল এক ব্যক্তিকে বঙ্গোপসাগর পাড়ে সাম্পান থেকে নেমে একটি ব্যাগ হাতে নিয়ে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখে। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করলে তার হাতে থাকা ব্যাগটি ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়।


পরবর্তীতে টহলদল তল্লাশি অভিযান পরিচালনা করে চোরাকারবারির ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ২ কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারি কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।



অপরদিকে গোপন তথ্যের ভিত্তিতে, একইদিন রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ থেকে আনুমানিক ৫০০ গজ উত্তর দিকে আশেকানিয়া নামক এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় গমন করে লবণ মাঠের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।


কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ১.৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ২ ব্যক্তিকে নাফনদী পার হয়ে কয়েকটি বস্তা হাতে নিয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে আশেকানিয়া এলাকায় লবণ মাঠের দিকে আসতে দেখে এবং তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের হাতে থাকা বস্তাগুলো ফেলে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত দৌঁড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।


এরপর টহলদল তল্লাশি অভিযান পরিচালনা করে ২টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৭৮ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারিদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Tag
আরও খবর