জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজার এক্সপ্রেসে যাত্রীসেবায় ৫০ ‘ট্রেন বালা’

কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনে করে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন ষাটোর্ধ্ব মনুসর আহমেদ। তাঁর সঙ্গে আছেন তাঁর স্ত্রী আয়েশা বেগমও। হাতে লাগেজ ও ব্যাগ। ট্রেনের ‘ঙ’ বগিতে এই ব্যাগগুলো নিয়ে উঠতে কষ্ট হচ্ছিল তাঁর। এই অবস্থায় ওই বগিতে দায়িত্বে থাকা দুজন ট্রেন বালা (নারী স্টুয়ার্ড) আসলেন। ব্যাগগুলো একজনে নিলেন, বাকিজন ওই দুই যাত্রীকে সিট পর্যন্ত পৌঁছে দিলেন। এমন সেবা পেয়ে অনেকটা অবাক-ই হলেন সরকারি সাবেক এই কর্মকর্তা যুগল। কারণ ট্রেনে এমন সেবা যে আগে কখনো দেখেননি।


শুধু ট্রেনে ওঠা নয়, ট্রেন কক্সবাজার পৌঁছা পর্যন্ত এই সব ট্রেন বালা যাত্রীসেবায় নিয়োজিত ছিলেন। ট্রেনের জানালা বন্ধ করা, খোলা। কারও কিছু প্রয়োজনে সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া। যাত্রী নামার সময় ব্যাগগুলো ধরে ধরে নামিয়ে দেওয়া-সব কাজই করছেন তাঁরা। বিশেষ করে বয়স্কদের প্রতি মনোযোগ বেশি ছিল তাঁদের। এই চিত্রটি ছিল গত বৃহস্পতিবার।


জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা মনসুর আহেমদ। তিনি বলেন, ‘বিমানে এমন সেবা পেতাম। ট্রেনে আগে কখনো এমন সেবা দেখিনি। আমার জানামতে নারী সেবক ছিল না। আমাদের মতো বয়স্কদের প্রতি আন্তরিকতার কোনো কমতি ছিল না। যখন যা চেয়েছি, তা-ই দিয়েছেন তাঁরা।’


কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের আরেক যাত্রী মরিয়ম বেগম। তিনি দুই সন্তান নিয়ে কক্সবাজার যাচ্ছেন। মরিয়ম বেগম বলেন, ‘আগের ট্রেন বলতে বুঝতাম, দুর্গন্ধ-ময়লাযুক্ত সিট। সঙ্গে দুর্ব্যবহার। এখন ট্রেন বলতেই বিমানের ছোঁয়া। উন্নতমানের সেবা।’


এই ট্রেনের নারী স্টুয়ার্ড সাফনান বলেন, ‘ভালো মানের বেতনে আমরা চাকরি করছি। যাত্রীসেবা দেওয়ার জন্য ট্রেনিংও নিয়েছি। যাত্রী সেবাই আমাদের মুখ্য বিষয়।’


আরেকজন স্টুয়ার্ড ঋতু সাহা বলেন, ‘এখানকার পুরুষ কর্মচারীরাও অনেক হেল্প ফুল। সিকিউরিটিও অনেক ভালো। নিজের ঘরের মতোই কাজ করতে পারছি।


১ ডিসেম্বর থেকে এই চিত্র এখন কক্সবাজার রুটের ট্রেনে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে যাওয়া আসা মিলিয়ে ৫০ জন নারী স্টুয়ার্ড সেবা দিচ্ছেন।


এক কথায় বলা যায়, বিমানের মতো ট্রেনেও এখন সেবা মিলছে ‘ট্রেন বালার’। এর আগে তাঁদের পর্যাপ্ত ট্রেনিং দিয়েছে বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং-অনবোর্ড সার্ভিস প্রোভাইডার ওনার্স অ্যাসোসিয়েশন। এটির সভাপতি হিসেবে আছেন মো. শাহ আলম। তাঁর প্রতিষ্ঠান সুবর্ণ এক্সপ্রেস ট্রেন, মহানগর গোধূলি ও তূর্ণা এক্সপ্রেস ট্রেনে সেবা দিচ্ছে।


রেলওয়ে জানায়, এখন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে নারীরা সেবা দিচ্ছেন। পর্যায়ক্রমে সুবর্ণ, সোনার বাংলা, তূর্ণার মতো আন্তনগর ট্রেনে নারী সেবক নিয়োগ দেওয়া হবে। এ জন্য যেসব প্রতিষ্ঠান এটি নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে কথা হয়েছে।


বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং-অনবোর্ড সার্ভিস প্রোভাইডার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহ আলম বলেন, ‘নারী সেবকদের আমরা পর্যাপ্ত ট্রেনিং দিয়ে তৈরি করেছি। তাদের ভালো বেতনও দিচ্ছি। নারী হিসেবে যাতে কোনো সংকোচ না করে, সেদিকেও খেয়াল রাখছি। তাদের নিরাপত্তার বিষয়টিও আমরা দেখছি।’


তিনি বলেন, ‘বর্তমানে প্রায় ৫০ জন নারী স্টুয়ার্ড ট্রেনে যাত্রীসেবা দিচ্ছেন। নির্বাচনের পর সব আন্তনগর ট্রেনে নারী নিয়োগ করা হবে। আমাদের উদ্দেশ্যে যাত্রীরা সর্বোচ্চ যাতে সেবা পায়।’


এই বিষয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, ‘নারী-শিশুসহ যাত্রীসেবা উন্নয়নে নারী সেবিকারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে থাকে। সেই বিষয়টি লক্ষ্য রেখেই নারী সেবক নিয়োগ দিচ্ছি। দক্ষ, চটপটে, স্মার্ট—এসব নারী সাধারণ যাত্রীদের কাছে ‘ট্রেন বালা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। শুধু কক্সবাজার রুটে নয়, বিরতিহীন সব কটি ট্রেনেই এ সেবা নিশ্চিত করা হবে।

Tag
আরও খবর