জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে মাছকারিয়া বিলের শাপলাফুল

বৃষ্টিশূন্য শীতের মৃদু রোদের ছায়ায় ফুটে আছে বিল জুড়ে শাপলা। মাছকারিয়া বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও গহীন বৃত্তান্ত কেবল কক্সবাজারের উখিয়া উপজেলাবাসীই মর্মে মর্মে উপলব্ধি করছে। বিলটির দিকে তাকালে একদিকে সবুজ-সোনালি ধান অন্যদিকে শাপলা আর পানির ঢেউ চোখে পড়ে। দূর থেকে দেখলে মনে হয় যেন রঙের মেলা ।সকালে মুক্ত আকাশের নিচে শাপলা ফুলের মেলা।


শাপলা ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে আসা গাজীপুরের বাসিন্দা (রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত) সোনিয়া আহমেদ বলেন, উখিয়ার মাছকারিয়া বিল অসাধারণ। না দেখলে বিশ্বাস হয় না। ফুল ফুটে আছে, শাপলাপাতার উপরে পানি টলমল করছে। ছোট ছোট পাখি উড়ে বেড়াচ্ছে।


পানিতে ভাসমান শাপলাপাতার মধ্যদিয়ে ছোট ডিঙ্গি নৌকা চলছে। চারদিকের শাপলাফুল যেন দর্শনার্থীকে স্বাগত জানাচ্ছে। তবে খারাপ লাগে, যখন দর্শনার্থীরা বেশি বেশি করে শাপলাফুল তুলে নষ্ট করে।


জানা যায়,এবছর প্রকৃতিপ্রেমীরা মাছকারিয়া বিলের সৌন্দর্য উপভোগ করতে আসার কারণে নৌকার মাঝি হয়ে কর্মসংস্হান হয়েছে অত্রগ্রামের অনেকেরই।

অপরদিকে মাছের ভান্ডার ঐতিহ্যবাহী মাছকারিয়া তথা শাপলা বিল। সারা বছর জাল, পোলো নিয়ে মাছ ধরতে নামেন অনেকেই। চারদিকে তখন উৎসবের আনন্দ বয়ে যায়।


মাছকারিয়া বিলের শাপলা ফুলের সৌন্দর্য দেখতে আসা পর্যটকদের নিরাপত্তা ও ভ্রমণপিপাসুদের আকর্ষণ বৃদ্ধি করতে পানির উপর বাঁশের সাকো তৈরি করে দেওয়া দিদার মিয়া নামের এক যুবক প্রতিবেদক’কে বলেন,পর্যটন একটি সম্ভাবনাময় খাত।যেহেতু মাছকারিয়া বিল পর্যটন কেন্দ্রে পরিনত হয়েছে। তাই পর্যটন খাতকে সমৃদ্ধ করতে উপজেলা প্রশাসনকে পরিকল্পনা হাতে নেওয়ার অনুরোধ জানান তিনি।

Tag
আরও খবর