জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

নির্বাচনকে সামনে রেখে মায়নমার সীমান্তে সর্তকতার নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক পাহারায় থাকতে হবে যাতে সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক পাচারসহ সন্ত্রাসীরা অনুপ্রবেশ করতে না পারে।


উখিয়া উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি, সহকারী কমিশনার (ভূমি) উখিয়া সালেহ আহমদ,উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম, কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।


সভার সভাপতি আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ট শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধসহ সকল স্তরের প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের উপর সংশ্লিষ্টদের আহ্বান জানান কেউ এর ব্যত্যয় ঘটালে কঠোর হস্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন।


আগামীতে আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নে পরবর্তী সভায় ফলোআপ করা হবে। এছাড়া মাদক, যানজট,পাহাড় কাটা বৃক্ষ নিধন এবং চোরাচালান নিয়ন্ত্রণে এবং অবৈধ ডাম্পারের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী জিরো টলারেন্স নীতিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।সভার শুরুতে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়

Tag
আরও খবর