জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

১৬ কি‌লো‌মিটা‌রের বাংলা চ‌্যা‌নেল পা‌ড়ি দি‌তে সাগ‌রে ৪৩ সাতারু

১৬ কি‌লো‌মিটা‌রের বাংলা চ‌্যা‌নেল পা‌ড়ি দি‌তে ‌টেকনাফের শাহ পরীর দ্বীপের প‌শ্চিম পা‌ড়ের সমুদ্র সৈকত থে‌কে সেন্টমা‌র্টি‌নের উদ্দে‌শ্যে যাত্রা ক‌রে‌ছেন ৪৩ সাতারু। বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৯টায় সাতার শুরু ক‌রেন তারা। এটি বাংলা চ্যানেল পাড়ি দেয়ার ১৮ তন আসর এবার ভারতীয় এক নারী সাতারুও অংশ নি‌চ্ছেন এই প্রতি‌যো‌গিতায়। আর বাংলা‌দে‌শের একজন নারী সাতারুও দ্বিতীয়বা‌রের মত এই প্রতি‌যো‌গিতায় অংশ নি‌চ্ছেন।



টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের ১৬ দশমিক ১ কিলোমিটার সমুদ্রপথ হচ্ছে ‘বাংলা চ্যানেল’। ১৮ তম বাংলা চ্যানেল সাঁতার-২০২৩-এর আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’। বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সাঁতার শেষ হবে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে।



এবা‌রের উদ্ধার টি‌মের দা‌য়ি‌ত্বে থাকা দল‌নেতা রিজভী আহ‌মেদ জানান, ৪৩ জন সাতারুর জন‌্য ৪৩ জন উদ্ধার কর্মী র‌য়ে‌ছেন। প্রত্যেকেই প্রশিক্ষণ প্রাপ্ত। সাগ‌রে সাতারু‌দের নিরাপত্তা নি‌শ্চিত করা ও তারা কোন ধর‌নের সমস‌্যায় পড়‌লে এই উদ্ধার টিম পেশাদারি‌ত্বের সা‌থে কাজ কর‌বে।


এই আয়োজনে সহযোগিতায় আছে ভিসাথিং। এবারের বাংলা চ্যানেল সাঁতারের প্রধান সমন্বয়ক ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার বলেন, দে‌শের তরুন প্রজন্ম যা‌তে সাঁতা‌রের প্রতি আগ্রহী হয় এবং তারা যা‌তে নেশার মত খারাপ কাজ থে‌কে দূ‌রে থা‌কে সেজন‌্য প্রতি বছর এই আয়োজন করা হ‌চ্ছে। পাশাপা‌শি এই বাংলা চ‌্যা‌নেল এবং কক্সবাজারসহ গোটা বাংলা‌দেশ‌কে বি‌শ্বের কা‌ছে আরো প‌রি‌চিত কর‌তে এই আয়োজন অব‌্যাহত থাক‌বে।


ত‌বে প্রতিযো‌গিতার এন্ট্রি ফি নি‌য়ে আপ‌ত্তি জা‌নি‌য়ে‌ছেন কেউ কেউ। জু‌নিয়র ন‌্যাশনাল সাতারু

ফয়সাল আহ‌মেদ ব‌লেন, সাতারু‌দের ম‌ধ্যে স্টু‌ডেন্ট‌দের জন‌্য ১৫ হাজার টাকা এবং সাধারণ অংশগ্রহণকারী‌দের জন‌্য ২৫ হাজার টাকা এন্ট্রি ফি নির্ধারণ করা হ‌য়ে‌ছে। এটা অ‌নে‌কেই বহন কর‌তে পা‌রে না। এবার এন্ট্রি ফি ম‌্যা‌নেজ কর‌তে না পারায় অংশ নি‌তে পা‌রি‌নি। এন্ট্রি ফি কমা‌লে বা স্পন্সর কর‌লে অ‌নে‌কেই এই সাঁতা‌রে অংশ নি‌তে পার‌বে।


উল্লেখ‌্য, বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতারের উপযোগী ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত এ্যাডভেঞ্চারগুরু কাজী হামিদুল হক। ২০০৬ সালে প্রথমবারের মতো বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হয়। সেবার সাঁতারে অংশ নিয়েছিলেন লিপটন সরকার, ফজলুল কবির সিনা ও সালমান সাইদ।


এবার ভিসাথিং বাংলা চ্যানেল সাঁতার ২০২৩ প্রতি‌যো‌গিতায় যে ৪৩ সাঁতারু অংশ নি‌চ্ছেন ত‌ারা হ‌লেন,

ফজলুল কবির সিনা, লিপটন সরকার, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, শেখ, মাহবুব উর রহমান, আল্লামা দিদার, সালাহ উদ্দিন, মো.কামাল হোসেন, মো. জিহাদ হোসেন, আবাদুল ইসলাম, মো. ইলিয়াস হোসেন, মাহাদী হাসান সায়েম, আবদুল্লাহ,আল সাবিত, এস এম শাহরিয়ার মাহমুদ, হোমায়েদ ইসহাক মুন, রচনা শর্মা, আতিকুল ইসলাম, মো. ফজলে রাব্বী চৌধুরী, মো. আবদুল মতিন, জয়তু দাস, মো. মঈজ উদ্দিন মেরাজ, ফরিদ আহমেদ খান, আব্দুল এলা, মোহাম্মদ তামিম পারভেজ, মুরাদ হোসেন, মো. গোলাম হাফিজ, সবুজ কুমার বর্মণ, মো. নাদিম মাহমুদ, মো. মাহমুদুল হাসান, মো. হাসান ইমাম, মো. জামিল হোসেন, জাফর সাদাক, শাওরভ শামাদ্দার, মো. মুছা আহমেদ, মো. নাসির উদ্দিন, মাহমুদুর রহমান বনি,

সাইফুল ইসলাম রাসেল, এমডি আবদুল্লাহ আল রোমান, সুমন বাল, মো. ফারুক হোসেন, সোহাগী আক্তার, এমডি নাজমুস সাকিব সিমুম, উজ্জল চৌধুরী।

Tag
আরও খবর