জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণের ব্যয় বাড়ল

পর্যটন স্বর্গ কক্সবাজারে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের ব্যয় ২২৫ কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৭৯৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই ব্যয় বাড়ানোর সম্মতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।


বুধবার (২৭ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।


একই সঙ্গে মন্ত্রিসভা কমিটি স্থানীয় সরকার বিভাগের দুটি প্রকল্প এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি প্রকল্পের পূর্ত কাজের ব্যয় অনুমোদন করেছে। একই সঙ্গে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেন্যান্স ড্রেজিং প্রকল্পের পরামর্শক ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ‘ই-জিপি সিস্টেমের উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ প্রকল্পের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।


এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসাণের মোট চুক্তিমূল্য ছিল এক হাজার ৫৬৮ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার ৬৮৮ টাকা। এই প্রকল্পের ভেরিয়েশন বাবদ ২২৫ কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৭৯৯ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।


তিনি জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘বগুড়া (জাহাঙ্গীরাবাদ)-নাটোর মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০৪ এর পূর্ত কাজ যৌথভাবে মীর হাবিব আলম এবং মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১১৩ কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ৩৫৮ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।


নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক ‘পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেন্যান্স ড্রেজিং’ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে যৌথভাবে সিডিআর ইন্টারন্যাশনাল, ডেল্টারেস এবং ডিভকন-কে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৯ কোটি ৪ লাখ ৭০ হাজার ৪০২ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।


অতিরিক্ত সচিব বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ৭৫০ মিটার সেতু নির্মাণের পূর্ত কাজ এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে ১০২ কোটি ১৯ লাখ ৬১ হাজার ৬৯১ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নগর শাসন ও পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে রিসোর্ট প্লানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট এবং ডেভলপমেন্ট ডিজাইন কনসালটেন্টকে ৮৬ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।


অতিরিক্ত সচিব আরও জানান, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অধীন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি কর্তৃক ‘ই-জিপি সিস্টেমের উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ প্রকল্পের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে দোহাটেক নিউ মিডিয়া এবং জিএসএস ইনফোটেক লিমিটেডকে ৪১ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ১৮০ টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর