জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মাতৃ ও শিশু মৃত্যুহার দিন দিন বাড়ছে। তবে বিগত বেশ কয়েক বছরের তুলনায় চলতি বছরে সরকারি ও এনজিওগুলোর নানা তৎপরতায় এই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।


মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উখিয়া উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত পুষ্টি সমন্বয় কমিটির দুই মাসিক সভায় এই তথ্যগুলো তুলে ধরেন বক্তারা।


এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ( আর এম ও) ডাঃ সাজেদুল ইমরান শাওন।


এসময় পুষ্টি সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করে পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়দ হোসেন, কৃষি কর্মকর্তা মো: নিজাম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ,উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

মোক্তার আহমদ,উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদ, বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান সম্প্রীত পরিষদের উখিয়ার প্রধান সমন্বয়কারী সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, ব্র্যাকের এরিয়া ইনচার্জ ফারহানা ইয়াসমিন প্রমূখ।


উপজেলায় পুষ্টির বিভিন্ন কার্যক্রম ও সার্বিক চিত্র তুলে ধরেন সভার সঞ্চালক নিউট্রেশন ই্টারন্যাশনালের জেলা সমন্বয়ক হামিদা হক।


সভায় বক্তারা বলেন উখিয়া উপজেলার জালিয়া পালং এর জেলে সম্প্রদায়, হলদিয়াপালং ও পালংখালীর দিনমজুর শ্রমজীবি পরিবারগুলো পুষ্টিহীনতায় ভুগছে, এনজিও গুলো পুষ্টি নিয়ে সমন্বয়হীনতায় নাম সর্বস্ব প্রকল্প বাস্তবায়ন করার ফলে অর্থের অপচয় হচ্ছে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে এ সংক্রান্ত সচেতনতা বাড়ানোর উপর জোর দেন। পুরো উপজেলার পুষ্টিহীনতার সংখ্যা ও শতকরা কত ভাগ উন্নতি হয়েছে এর সঠিক তথ্য দিতে না পারায় বক্তারা হতাশা প্রকাশ করেন। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটিকে জনস্বার্থে অধিকতর কার্যকর করার আহ্বান জানান।

Tag
আরও খবর