জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

হাতির দাঁতসহ রামুর পাচারকারী বাবলু গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে বন্য হাতির দুটি দাঁত উদ্ধার করেছে র্যা ব। এ সময় শাহনেওয়াজ বাবলু (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। র্যা ব-৭ এর মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।


র্যা ব জানিয়েছে দুই কেজি ওজনের দাঁত দুটির বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা। রোববার কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় শাহনেওয়াজ বাবলু নামে ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে দাঁত দুটি উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার জেলার রামু থানার মেরংলোয়া গ্রামের বাসিন্দা।

র্যা ব-৭ এর মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, র্যা ব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি কক্সবাজার থেকে অবৈধভাবে বন্য হাতির দাঁত সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। ওই তথ্যের ভিত্তিতে ফিরিঙ্গিবাজারে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে দাঁত দুটি উদ্ধার করা হয়।

মো. নুরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা হতে অবৈধভাবে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে আসছেন। পরে এগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় উচ্চ মূল্যে বিক্রি করেস। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Tag
আরও খবর