জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

নৌকা ডুবাতে চায় আওয়ামী লীগের নেতারা-সাবেক এমপি বদি

সারা জীবন দলের পদ ব্যবহার করে চাঁদাবাজি-দূর্নীতি করে এবার নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কক্সবাজারের টেকনাফের উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা। জামায়াত-বিএনপির সাথে আতাত করে নৌকার পরিবর্তন করতে মরিয়া হয়ে উঠেছে। এতে সর্ম্পশ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পরিবর্তন চায়।

সোমবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে টেকনাফ পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় এমন অভিযোগ করেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুর রহমান বদি এমন অভিযোগ করেন। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের পরিচালনায় সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ ইসলামসহ পৌর আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


এসময় বদি বলেন, ‘দলীয় সভা দেখে উপজেলা আওয়ামীলীগ সভাপতি-সাধারন সম্পাদক নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে নেতাকর্মীদের মাঠে নৌকার বিপক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছেন। এমন ঘটনা নজীর বিহীন। জমায়াত-বিএনপির সাথে আতাত করে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ভোট কেন্দ্রে মানুষ উপস্থিত না হতেও প্রচারনা চালাচ্ছে তারা। এমনকি যুবলীগ-ছাত্রলীগও নৌকার ডুবানোর জন্য শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মানুষ বুঝতে পেরেছে তারা কেমন আওয়ামী লীগ। মূলত তারা দলে ঘাপটি মেরে থাকা মীর-জাফার। এবার নৌকার জয় হলে আমরা সীমান্ত এলাকাকে মাদক মুক্তসহ সকল বেকার যুবকদের চাকুরীর ব্যবস্থা করা হবে।’

এদিকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে এবারও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শাহীন আক্তার এমপি। তিনি এই আসনের সাবেক এমপি আলোচিত-সমালোচিত আবদুর রহমান বদির স্ত্রী। এছাড়া আরও বিভিন্ন দলের প্রার্থী থাকলেও আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়ে টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর এ আসনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল), জাতীয় পার্টির নুরুল আমিন ভুট্টো (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুল আলম (আম), তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী (মিনার), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল (ডাব)। এই আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৯৭১জন। এর মধ্য ১ লাখ ৬৭ হাজার ১৪১জন পুরুষ, ১ লাখ ৫৯ হাজার ৮২৮জন নারী এবং ২ জন হিজড়া।

উল্লেখ্য,গত রবিবার টেকনাফ উপজেলা আওয়ামীলীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতিসহ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের জন্য টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সকল নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, সহযোগী ও অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন কমিটির সভাপতি/সম্পাদকরা উপস্থিত ছিলেন। এসময় আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়া স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল বশর (ঈগল) মার্কার প্রার্থীর পক্ষে ভোট করার সিদ্ধান্ত নেন নেতাকর্মীর।

Tag
আরও খবর