জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে ঠাণ্ডাজনিত রোগী বাড়ছে

শীতের প্রকোপের সঙ্গে কক্সবাজারে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টের মতো নানা সমস্যা নিয়ে বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগ ও চিকিৎসকদের চেম্বারে ভিড় করছে রোগীরা। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে ঠাণ্ডাজনিত রোগের প্রভাব বেশি দেখা দিয়েছে। মৌসুমি এসব রোগে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।


কক্সবাজার জেলা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, সেখানে জ্বর, হাঁপানি, ডায়রিয়া ও নিউমোনিয়ার চিকিৎসা নিচ্ছে শতাধিক রোগী। কর্তব্যরত নার্সরা জানান, শীতের শুরু থেকে প্রতিদিনই ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত ৩০-৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।


সদর হাসপাতাল ছাড়াও জেলার অন্য হাসপাতালগুলোয়ও রোগীর চাপ বেড়েছে। তবে স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি হাসপাতালই ভরসা, যদিও সেখানে নানা সীমাবদ্ধতা রয়েছে। ওয়ার্ডে নির্দিষ্ট শয্যার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় এক শয্যায় দুজন করে থাকতে হচ্ছে। ৪০ জনের ধারণক্ষমতার শিশু ওয়ার্ডে মোট রোগীর সংখ্যা ৭৬। স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীরা এখানে চিকিৎসা নিতে আসছে।


নিউমোনিয়া আক্রান্ত শিশুদের হাসপাতালগুলোয় ভর্তির হার বেশি। ফারহানা নামে এক শিশুর মা হাবিবা জানান, তার সন্তানের বয়স ১১ মাস। ঠাণ্ডার সমস্যা নিয়ে বুধবার মেয়েকে ভর্তি করান তিনি। মেয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। হাসপাতাল কর্তৃপক্ষও ঝুঁকির বিষয়টি উল্লেখ করে তার কাছ থেকে স্বাক্ষর নিয়েছে। এর মধ্যেই পরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়ে।


রামুর গর্জনিয়া থেকে আসা আব্বাস উদ্দিন জানান, তার এক বছরের ভাগনা শাহরিয়ারের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। গত কয়েক দিন স্থানীয় মেডিকেল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধ খেলেও ভালো হয়নি। তাই জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।


ফুয়াদ আল খতিব হাসপাতাল, ইউনিয়ন হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতালের মতো বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলোয় রোগীর চাপ বাড়ছে। জেলা শহরের আল ফুয়াদ হাসপাতালের দ্বিতীয় তলায় দেখা গেছে শিশু বিশেষজ্ঞ ডা. নুরুল করিম খাঁন ও এমএস জামানের চেম্বারে ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকের ব্যাপক ভিড়। একসঙ্গে এত মানুষকে সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও সিরিয়াল না পেয়ে ফেরত যাচ্ছে অনেকে। তার পরও মধ্যরাত পর্যন্ত রোগীর চাপ।


ডা. এমএস জামান জানান, ঠাণ্ডার কারণে অ্যালার্জির প্রকোপ বাড়ে। শীতের কারণেও নানা রোগ দেখা দিতে পারে। তার মধ্যে শ্বাস-প্রশ্বাস ও চামড়ার রোগও বেড়ে যায়। বিশেষ করে শিশুদের ডায়রিয়া দেখা দেয়। ডায়রিয়া হয় রোটাভাইরাসের কারণে। মায়ের দুধ শিশুর পুষ্টি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে শিশুদের মাতৃদুগ্ধ পানের বিষয়টি গুরুত্বপূর্ণ।


কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আশিকুর রহমান জানান, শীতের শুরুতে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশু ও নবজাতকরা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়। শিশুদের বেলায় তিনটি বিষয়ে খেয়াল রাখতে হবে। যদি কোনো শিশুর সর্দি-জ্বরের সঙ্গে কাশি ও বুকে শব্দ হয়, শিশুর যদি শ্বাস নিতে কষ্ট হয় তবে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

Tag
আরও খবর