জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ার দুই হোটেলে ৫০ হাজার টাকা জরিমানা: উপজেলা প্রশাসন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে উখিয়ার দুই হোটেলকে জরিমানার আওতায় এনেছে প্রশাসন।


বৃহস্পতিবার দুপুরে কোর্টবাজারে অবস্থিত শাহ জব্বারিয়া হোটেল ও শাহ মজিদিয়া হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। দুটি হোটেল থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।


উখিয়া থানা পুলিশ ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।




অভিযান পরিচালনাকালে হোটেলের রান্নাঘর ও বাথরুম সহ হোটেলের কার্যক্রম দেখেন তিনি। শাহ জব্বারিয়া হোটেলে মানুষের মুখের লালা পড়ে এমন জায়গায় নাস্তার প্লেট পেপার কাগজে মুড়িয়ে রাখার দায়ে ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর শাহ মজিদিয়া হোটেলের ময়দা ও ডাল মজুদ রাখা বস্তাগুলো টয়লেটের পাশে রাখায় ক্ষুব্ধ হন ইউএনও। পরে সমস্ত খাবার পরিবেশন ও পরিবেশনের পূর্বে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য সতর্কবার্তা প্রদান করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযানের সত্যতা নিশ্চিত করে ইউএনও তানভীর হোসেন বলেন,” বৃহস্পতিবার দুপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে কোর্টবাজারের দুটি খাবার হোটেল পরিদর্শন করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে সর্বমোট ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য সবাইকে সতর্কবার্তা প্রদান করা হয়। এছাড়া দ্রব্যমূল্যের তালিকা টাঙানো সহ অতিরিক্ত মূল্য না নিতে পেয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুদামে অভিযান পরিচালনা করে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।”


অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর