জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আলীখালী আইআরসি হাসপাতাল স্বাস্থ্য সেবায় দৃষ্টান্ত হয়ে উঠেছে

টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী-রঙ্গিখালী-লেদা সংযোগ সড়কে রাস্তার পাশে গড়ে ওঠা আইআরসি হাসপাতাল। চারপাশ সুশোভিত গাছপালায় পরিবেশবান্ধব এ স্থাপনা স্বাস্থ্য সেবায় ভরসার প্রতীক হয়ে উঠেছে স্থানীয় ও রোহিঙ্গাদের কাছে।


ইতিমধ্যে চিকিৎসা সেবার পাশাপাশি ব্যতিক্রমী নানা উদ্যোগ আর ব্যবস্থাপনায় ভিন্ন উচ্চতায় পৌঁছেছে প্রতিষ্ঠানটি। সাধারণ রোগীর পাশাপাশি গর্ভবর্তী ও প্রসূতি নারীসহ শিশুদের স্বাস্থ্য সেবায় ইতিমধ্যে তা অনুকরণীয় হয়ে উঠেছে। দিনরাত ২৪ ঘন্টা খোলা রেখে রোগিদের সেবা দিয়ে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে প্রত্যান্ত গ্রামের এই হাসপাতাল। একটি বেসরকারী এনজিও পরিচালিত প্রতিষ্ঠান হয়েও সেবার মান ও উদ্ভাবনী চিন্তার সমন্বয় ঘটিয়ে প্রচলিত প্রথার বাইরে নিজেকে ব্যতিক্রমী করে তুলেছে স্বাস্থ্য সেবা কেন্দ্রটি। রোহিঙ্গা ও স্থানীয়দের জরুরী সেবা ও কারো রেফারাল সেবা দরকার হলে মুহুর্তে পাওয়া যায় এই হাসপাতাল থেকে।



সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, ২০২০ সালের ৭ জানুয়ারী থেকে যাত্রা শুরু করা এই হাসপাতালে ৬ জন নিয়মিত রোগি ভর্তি হয়ে সেবা নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া তাদের নিরাপত্তা, ল্যাব থেকে অত্যাধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক সম্বলিত একটি সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। ৬ জন নিয়মিত ডাক্তার ও প্রায় ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।


হাসপাতালে প্রবেশ করার শুরুতে হ্যান্ড ওয়াশ, সিকিউরিটি, প্রাথমিক পরীক্ষার যন্ত্রপাতি রয়েছে। সুস্থ দেহ-মনের জন্য মানুষকে সচেতন করতে হাসপাতালকে ঘিরে থাকা স্থাপনায় নানা স্বাস্থ্য বার্তা সংবলিত ছবিও আঁকা হয়েছে। আর সার্বক্ষনিক হাসপাতালে একটি এ্যাম্বুলেন্স রয়েছে। যাতে করে যেকোন ডেলিভারী ও সংকটাপন্ন রোগি টেকনাফ-কক্সবাজার হাসপাতালে নিয়ে যেতে পারেন।


সেবা নিতে আসা রঙ্গিখালী গ্রামের পঞ্চাশোর্ধ্ব বয়সী কালাম, নুর মোহাম্মদ ও আলম জানান, আলীখালী আইআরসি হাসপাতাল করার পর রোহিঙ্গা ও স্থানীয়রা সেবা পাচ্ছি। দিতে হয়না কোন ফি বা পরীক্ষা নিরীক্ষার টাকা। ওষুধ পর্যন্ত ফ্রি দেওয়া হয়। প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানটি আশপাশের ৮/১০টি গ্রামের মানুষেরও আস্থার প্রতীক হয়ে উঠেছে। কর্তব্যরতরা রাতদিন নিরবচ্ছিন্ন সেবা দিয়ে স্থানীয় পর্যায়ে সমাধানযোগ্য স্বাস্থ্য সেবার বিষয়ে গ্রামবাসীদের আগ্রহী করে তুলেছে।



স্থানীয়রা জানান, ২০২০ সালে ভাড়াকৃত জমির ওপর ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)র ব্যবস্থাপনায় প্রাইমারী হেলথ কেয়ার সেন্টার (পিএইচসিসি) আলীখালী ক্যাম্প-২৫ হাসপাতাল গড়ে তোলা হয়। বর্তমানে পার্শ্ববর্তী কয়েক গ্রামের ও রোহিঙ্গা জনগোষ্ঠীর শুধুমাত্র ২০২৩ সালে প্রায় ৬০ হাজার জন রোগি সেবা নিয়েছেন।


এছাড়া গর্ভবতী ও প্রসূতি রোগিরাও নিয়মিত সেবা পাচ্ছেন এই হাসপাতালে। নিয়মিত নরমাল ডেলিভারি কার্যক্রমে প্রায় ৫০০ নতুন শিশু দেখেছে পৃথিবীর আলো। এছাড়া সেবার মধ্যে রয়েছে-জেনারেল সেবা (ডায়াবেটিক, হাইপারটেনশন, অ্যাজমা, চর্মরোগ, ডায়েরিয়াসহ প্রাথমিক সকল সেবা) আইপিডি সেবা, ইমারজেন্সি সেবা, এ্যাম্বুলেন্স সেবা, মেন্টাল হেলথ সেবা, নরমাল ডেলিভারি, ডেলিভারি পূর্ববর্তী এবং পরবর্তী সেবা, ল্যাব বা রোগ পরীক্ষা-নিরিক্ষা সেবা, এবং খৎনা।


এছাড়া চালু রয়েছে টিকা কার্যক্রম। প্রতিটি স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত থাকেন ক্যাম্প ইনচার্জসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে উদাহরণ তৈরি করা এ হাসপাতালের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন।


স্থানীয় সমাজকর্মী জাবের সিকদার জানান, আইআরসি পরিচালিত হাসপাতালটিতে ছুটির দিনসহ সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা প্রত্যাশীদের আনাগোনা তাঁর আবেগকে নাড়িয়ে দেয়। হাজার হাজার গ্রামবাসীকে স্বাস্থ্য সচেতন করা প্রতিষ্ঠানের ব্যতিক্রমী কার্যক্রম তাঁকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তুলেছে। এই হাসপাতাল না হলে অনেক মানুষের কষ্ট ও ভোগান্তি হত। তাদের যাত্রা অব্যাহত থাকুক।



প্রতিদিন প্রায় ১৭০/১৮০ জন নানা ধরনের চিকিৎসা এবং ওষুধ গ্রহণ করেন। রোহিঙ্গাদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি স্থানীয়দের অংশগ্রহণে হাসপাতালে সব ধরনের জাতীয় দিবস উদযাপিত হয়। স্বাস্থ্য বিষয়ে মানুষকে সচেতন করার অংশ হিসেবে নানান বিষয়ের সমন্বয় ঘটিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। রাস্তার পাশে অবস্থানের কারণে চলাচলরত অনেকেই প্রতিনিয়ত সেখান থেকে স্বাস্থ্য সেবা নেয়। স্বাস্থ্যখাতে এধরণের সেবার মান নিয়ে হাসপাতালটির অব্যাহত কার্যক্রম চলমান থাকবে এই প্রত্যাশা স্থানীয় ও রোহিঙ্গা উভয় জনগোষ্ঠীর।

Tag
আরও খবর