জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

নির্বাচনের মাঠে ফিরছেন মিজান সাঈদ

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ।


বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রার্থীতা ফিরে পান তিনি। দুপুরে মুঠোফোনে টিটিএনকে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার মিজান সাঈদ।



এসময় তিনি জানান, “সমর্থনকারীদের অসামঞ্জস্য থাকার কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীতা বাতিল করেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে ১৭ ডিসেম্বর আপিল করি। তখন নির্বাচন কমিশন ১৫ তারিখ আপিল করার শেষ দিন থাকায় হাইকোর্টের অনুমতি ছাড়া আপিল গ্রহণ করতে পারবে না বলে জানালে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট নির্বাচন কমিশন এবং তার বক্তব্য শুনে তার পক্ষেই রায় দেন এবং আপিল গ্রহণ করে ৪৮ ঘন্টার মধ্যে শেষ করার নির্দেশনা দেন”।


আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন ৪৮ ঘন্টা শেষ হওয়ার আগে প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশন শুনানি শেষে বৃহস্পতিবার ব্যারিস্টার মিজান সাঈদের পক্ষে রায় দেন।


মিজান সাঈদ জানান, প্রতীক পছন্দের তালিকায় ঈগল মার্কা দিয়েছিলেন তিনি। যেহেতু ওই প্রতীক কেউ পাননি, এটিই হতে পারে তার প্রতীক।



উল্লেখ্য ১২ ডিসেম্বর হাইকোর্টের আদেশে নির্ধারিত সময়ের ১১ দিন পর মনোনয়ন জমা দিয়ে ১৫ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে ঝরে পড়েছিলো মিজান সাঈদ।


Tag
আরও খবর