জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পেকুয়ায় আশ্রয়ণ প্রকল্পের ১৫টি ঘর আগুনে পুড়ে ছাই

কক্সবাজারের পেকুয়ায় আশ্রয়ন প্রকল্পের এর ১৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২৫ লক্ষাধিক টাকার। কেউ হতাহত না হলেও আগুনে রক্ষা পায়নি গৃহপালিত হাঁস, মুরগী।


মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা মুজিবকিল্লা এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।


এদিকে সকালে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, জেলা পরিষদের সদস্য শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, বারবাকিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম।



স্থানীয় ইউপির নারী সদস্য জাহানারা বেগম বলেন, গভীর রাতে মুজিবকিল্লায় খোরশেদা বেগমের বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ইব্রাহিম, নুরুল আবছার, নুরুল হোসেন, শাহিন, বদিউল আলম, হুমায়ন, হানু আক্তার, দেলোয়ার, কবির আহমদ, রেজিয়া বেগম, তৌহিদ, জাফর আলম, সোহেল ও রহিমা বেগমের বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারে ১৫ বস্তা চাউল সহায়তা করেছেন বলে জানান। এছাড়া সালাহ উদ্দিন নামের এক সৌদি প্রবাসীও তাদের নগদ অর্থ সহায়তা করেছেন।


ক্ষতিগ্রস্ত ভাঙারী ব্যবসায়ী তৌহিদুল ইসলাম বলেন, হঠাৎ ভোরে পাশের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আমাদের শেষ করে দিয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিক না আসলে অন্তত আরো ১৫টি বাড়ি আগুনের থাবা থেকে রক্ষা পেত না। এখন আমরা খোলা আকাশের নিচে বাস করছি।


ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পেকুয়ার স্টেশন ইনচার্জ শফিউল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করেছি।


এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।

Tag
আরও খবর