জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজার-৪: আচরণ বিধি না মেনে পোস্টার ছাপলেন তৃণমূল বিএনপির প্রার্থী

কিংস পার্টি খ্যাত বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে আলোচনায় থাকা তৃণমূল বিএনপির মনোনয়ন নিয়ে আলোচিত সংসদীয় আসন উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন মুজিবুল হক চৌধুরী।


দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশন নির্দেশিত আচরণ বিধি না মেনে ছাপানো পোস্টার নিয়েই প্রচারণায় নেমেছেন তিনি।


বিধিমালার ১৫ নম্বর নির্দেশনা অনুযায়ী, কোন রাজনৈতিক দলের প্রার্থী পোস্টারে নিজের ছবি, দলীয় প্রধান ও প্রতীক ব্যতিত অন্য কোনো ছবি ছাপাতে পারবেন না। এছাড়াও একই নির্দেশনায় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ছবির আকার

(৬০×৪৫) সেন্টিমিটার।


অথচ ছুটি কাটানোর নামে রি-এন্ট্রি ভিসায় দেশে এসে নির্বাচনে অংশ নেওয়া সৌদি আরবের এই প্রবাসী পোস্টারে ব্যবহার করেছেন প্রয়াত প্রতিষ্ঠাতা ব্যরিস্টার নাজমুল হুদা সহ তার দলের চার নেতার ছবি।


সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় প্রচারণার কাজে ব্যবহৃত পোস্টারটির উপর অংশের বামপাশে দেখা গেছে দলীয় প্রতিষ্ঠাতার ছবি ও তার নিচে দলের চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী,নির্বাহী চেয়ারপার্সন অন্তরা হুদা এবং মহাসচিব তৈমুর আলম খন্দকারের ছবি (যথাক্রমে)।


এছাড়াও এসব ছবি ব্যবহার করার ক্ষেত্রে মানা হয়নি আচরণ বিধিতে নির্দিষ্ট করে দেওয়া আকারও।


আচরণ বিধি লঙ্ঘনের ব্যাপারে জানতে চেয়ে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও রিসিভ করেননি কক্সবাজার জেলা তৃণমূল বিএনপির সহ সভাপতি মুজিবুল হক চৌধুরী।


স্থানীয় রাজনীতিতে একেবারেই অপরিচিত মুখ প্রবাসে একসময় বিএনপির রাজনীতির সাথে তিনি জড়িত ছিলেন বলে জনশ্রুতি আছে।


আচরণ বিধি লঙ্ঘন প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান জানান, কোন প্রার্থী আচরণ বিধিমালা অনুসরণ না করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর