জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

হ্নীলা হতে শহরগামী ট্রাকে ইয়াবাসহ চাঁদপুরের চালক-হেলপার আটক

মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবি জওয়ানেরা ১৮কেজি আইসসহ দুইজন আটকের রেশ কাটতে না কাটতে আরো ইয়াবাসহ চাঁদপুরের চালক-হেলপারকে আটক করেছে বিজিবি জওয়ানেরা।  


সুত্র জানায়,১৭ডিসেম্বর বিকালে রামু ব্যাটালিয়নের ৩০বিজিবির মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা হতে কক্সাবাজারগামী একটি ট্রাক (ঢাকামেট্টো-ট-১৫-২৮৩৪) চেকপোস্টে থামানো হয়। গাড়িতে থাকা চালক-হেলপারদের জিজ্ঞাসাবাদে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িতে মাদকের চালান থাকার বিষয়টি অস্বীকার করে। পরে গাড়ি তল্লাশী করে চালকের সিটের পিছনে টুল বক্সের পিছনে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৩হাজার ৩শ পিস ইয়াবা উদ্ধার করে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাইসাঙ্গা গ্রামের মোঃ শফিক হোসেনের পুত্র চালক হান্নান হোসেন (৩৩) এবং হেলপার খোকন চন্দ্র দাশের পুত্র রতন চন্দ্র দাস (২০) কে গ্রেফতার করে ট্রাক ও ৩টি মোবাইল জব্দ করা হয়। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৬৮লাখ ৩৬হাজার ৫শ টাকা। 



বিজিবি রামু ৩০ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটক আসামীদেরকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্য্যক্রম চলমান রয়েছে।


এদিকে স্থানীয় সচেতন মহলের দাবী, এই মামলার তদন্তকারী কর্মকর্তা আটক আসামীদের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে এই মাদক চালানের মালিক কারা তা খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছে। ###

Tag
আরও খবর