জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ঈদগাঁওতে কার্ভাড ভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আহত সহকর্মী

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ী এলাকায় মালবাহী কার্ভাড ভ্যানের চাপায় নুরুল ইসলাম নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় জমির উদ্দিন নামের আরো এক সহকর্মী গুরুতর আহত হয়েছে। তাদের বাড়ি ডুলহাজারা বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত নুরুল ইসলাম ইসলামি ব্যাংক ঈদগাঁও শাখার ফিল্ড অফিসার, অপরজন একই ব্যাংকে কর্মরত ছিলেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে। ডুলহাজারা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গাড়ী দুটি জব্দ করেছে।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।১৭ ডিসেম্বর রবিবার বিকেল এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংক কর্মকর্তাদ্বয় এলাকা থেকে ঋণের টাকা উত্তোলন করে বাইক নিয়ে মহাসড়কের এক পাশে অবস্থান করছিল, এ সময় কক্সবাজার মুখী একটি কার্ভাডভ্যান যার নং ঢাকা মেট্রো ট-১৫-২৩০৬ বাইকে থাকা দুই ব্যাংক কর্মকর্তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের ডুলহাজারা মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে প্রেরণ করলে মাঝপথে নুরুল ইসলামের মৃত্যু হয় বলে জানান তাদের এক সহকর্মী বোরহান উদ্দিন। ডুলহাজারা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছে জানিয়ে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়েছিল। মৃত্যুর সংবাদ তার দৃষ্টিগোছর হয়নি বলে জানান ওসি।


Tag
আরও খবর