জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জেলা আওয়ামী লীগের বিজয় দিবসের সভায় নৌকায় ভোট দেয়ার আহবান

কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। এরপর ২১০০ সালের পরিকল্পনা। একটা ভিশন নিয়ে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।

আজকে এতো সমৃদ্ধি, অর্জন এবং এতো উন্নয়নের মধ্যেও আমাদের অগ্রগতির পথে, সমৃদ্ধির পথে এখনও অন্তরায় হয়ে আছে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ। বিএনপি-জামায়াতের নেতৃত্বে আজকে সাম্প্রদায়িকতা ডালপালা বিস্তার করছে। আমাদের উন্নয়ন অর্জনের পথে অন্তরায় সৃষ্টি করছে।


শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহরের লালদিঘীর পাড়স্থ বঙ্গবন্ধু চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।


জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আজিম কনকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে এড. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর আমাদের গণতন্ত্র ছিল বন্দি। ২১ বছর আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ ছিল পদদলিত। স্বাধীনতার আদর্শ ছিল ভূলণ্ঠিত। আজকে এ কথা সর্বাংশে সত্য যে বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তির সংগ্রাম দিয়ে তিনি শুরু করেন বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি ধাপ অতিক্রম করেন।এরপর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের যে উন্নয়ন আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আজকের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ।


প্রধান বক্তার বক্তব্যে সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, আজকে বাংলাদেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এরা আসলে শুধু সাম্প্রদায়িকতা এ দেশে কায়েম করতে চায় না, এদেশে রাজনীতির যে অগ্রযাত্রা, রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে এদের মূল লক্ষ্য। মুক্তিযুদ্ধে বিজয়ের লক্ষ্য ছিল যেটা, সেই রাজনীতিকে এরা ধ্বংস করতে চায়। এ অপশক্তিকে আজকের দিনে অঙ্গীকার আমরা রুখবো। এ অপশক্তিকে রুখতে মুক্তিযুদ্ধের চেতনায়, মূল্যবোধে যারা বলীয়ান, আমরা তাদের আত্মশক্তিতে বলীয়ান বলে ভাবি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি বিরোধী, অসাম্প্রদায়িক রাজনীতির বিরোধী, এ অপশক্তিকে আমরা প্রতিহত করবো, পরাজিত করবো। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো শেখ হাসিনার নেতৃত্বে।


আলোচনা সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এথিন রাখাইন, সাংসদ সাইমুম সরওয়ার কমল, এড.রনজিত দাশ, ইউনুচ বাঙ্গালী, কাউন্সিলর এম.এ মনজুর, এটিএম জিয়া উদ্দিন জিয়া, রহিম উদ্দিন, রিয়াজুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.ছৈয়দ মোহাম্মদ রজাউর রহমান, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তছলিমা আকতার রুমানা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মঈন উদ্দিন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ মাসুদ আজাদ, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Tag
আরও খবর