জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজার সৈকতে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার হয়েছে। গত বৃহস্পতির রাত সাড়ে ১০টায় সৈকতের হুদা কবিতা চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার র‌্যাব–১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


র‌্যাব জানায়, সৈকতের হুদা কবিতা চত্বর পয়েন্টের ঝাউবাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি ডাকাত দল। বিষয়টি জানতে পেরে ওই স্থানে র‌্যাবের একটি অভিযানিক দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানো চেষ্টা করে। এ সময় ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। আটকরা হল শহরের পশ্চিম লারপাড়া এলাকার মৃত আবু শামার ছেলে জামশেদ প্রকাশ পুতুয়্যা ওরফে রিয়াজ (২৩), পূর্ব লারপাড়া এলাকার নাছির উদ্দিনের ছেলে কামরুল হাসান বাবু (২৪), রামু উমখালী এলাকার শ্যামল ধরের ছেলে টিপু ধর (২৮), লারপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২২), বইল্যা পাড়া এলাকার মো. শামছুল আলমের ছেলে মো. বাবু (১৮), পেশকার পাড়া এলাকার বিশ্বনাথ ঘোষের ছেলে পোবন ঘোষ (২১) ও বইল্যা পাড়া এলাকার নির্মল বড়ুয়ার ছেলে ছোটন বড়ুয়া (২২)। তাদের কাছ থেকে ১টি কিরিচ, ৩টি বিভিন্ন ধরনের ছুরি, দুটি কালো টর্চলাইট, ছয়টি মোবাইল এবং নীল রংয়ের প্রায় ১৫ ফুট নাইলন রশি উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটি অস্ত্রসহ সমবেত হয়ে হুদা কবিতা মঞ্চ এবং নির্জন এলাকায় পর্যটকদের কাছ থেকে টাকা–পয়সা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ডাকাতি করে থাকে বলে স্বীকার করে। দলটি দেশি–বিদেশি পর্যটক এবং স্থানীয় জনসাধারণকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের মত নানাবিধ অপরাধের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় তারা একাধিকবার গ্রেপ্তারও হয়েছিল।

Tag
আরও খবর