জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

স্বরূপে ফিরেছে কক্সবাজারের পর্যটনকেন্দ্রগুলো

টানা হরতাল-অবরোধ কর্মসূচিতে বিপর্যস্ত কক্সবাজারের পর্যটনকেন্দ্রগুলো স্বরূপে ফিরেছে। বৃহস্পতিবার থেকে দুদিনের ছুটিতে কক্সবাজারে ভিড় বাড়ছে পর্যটকদের। ভ্রমণে আসা পর্যটকদের সার্বক্ষণিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।


শুক্রবার (১৫ ডিসেম্বর) সপ্তাহিক ছুটির দিনে সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে সকাল থেকে পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। শুধু সৈকতের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্টেই রয়েছেন লক্ষাধিক পর্যটক। সমুদ্রসৈকতে ঘোরাঘুরি, সমুদ্রস্নানে ব্যস্ত সময় পার করছেন তারা।


পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বিএনপি-জামায়াতের টানা অবরোধে বিপর্যস্ত হয়ে পড়ে কক্সবাজারের পর্যটন শিল্প। কিন্তু বৃহস্পতিবার থেকে টানা দুই দিনের ছুটিতে চেনারূপে ফিরেছে সৈকতসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র।


জানতে চাইলে বিচ বাংলা ট্যুরিজমের ব্যবস্থাপক মো. আবদুল্লাহ জানান, কক্সবাজার ও ইনানী সৈকতে প্রচুর পর্যটক সমাগম হয়েছে। এতে দীর্ঘদিন ঝিমিয়ে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আলোর মুখ দেখতে শুরু করেছে। ইনানী বিচ কায়াকিং, হিমছড়ি প্যারাসেইলিং কেন্দ্রে পর্যটকদের উপস্থিতি বেড়েছে। এভাবে আগামী দিনগুলো চলমান থাকলে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন ব্যবসায়ীরা।


কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি মো. আবুল কাসেম বলেন, ‘গত ২৮ অক্টোবর থেকে আমরা লোকসানের মধ্যে আছি। সময়টা খুবই মন্দা গেছে। কোনও পর্যটকই ছিল না। আজ (শুক্রবার) থেকে হঠাৎ পর্যটক বেড়ে গেলো। ১৬ ডিসেম্বরকে সামনে নিয়ে আরও বেশি পর্যটক আসবেন কক্সবাজারে। পর্যটক আসাতে কিছুটা হলেও লোকসান কাটানোর সুযোগ হয়েছে আমাদের। প্রতিটি হোটেল মোটেল গেস্টহাউসকে বলা আছে অতিরিক্ত ভাড়া যেন আদায় করা না হয়। ইতোমধ্যে কোনও হোটেল অতিরিক্ত ভাড়া নিচ্ছে এমন অভিযোগ পাইনি। এরই মধ্যে ছাড় চলছে। এক, দেড় কিংবা দুই হাজার টাকার মধ্যে মানসম্মত কক্ষ পাওয়া যাচ্ছে। পর্যটকদের সর্বোচ্চ সেবা দানে আমরা আন্তরিক। সমুদ্রশহরে পর্যটকরা আসুক, নিরাপদে ঘুরে যাক এটাই কামনা করি।’


কলাতলী মেরিন ড্রাইভ রোড হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মৌখিম খান বলেন, ‘প্রায় ৯০% হোটেল কক্ষ বুকিং হয়ে গেছে। বুকিং দেওয়া পর্যটকরা কক্সবাজারে আসতে শুরু করেছেন। অনেকে এসে পড়েছেন। দেড় থেকে দুই হাজার টাকার মধ্যেও হোটেল কক্ষ পাওয়া যাচ্ছে। আশা করি, আজ এবং আগামীকালের মধ্যে হোটেল-মোটেল শতভাগ বুকিং হয়ে যাবে।’


ঢাকার নারায়ণগঞ্জ থেকে আসা পর্যটক চৌধুরী ইবনে ইউসুফ বলেন, ‘বেশ কয়েকদিন সময় নিয়ে আট বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে এলাম। আগামীকাল সেন্টমার্টিন যাবো। শীতকালে কক্সবাজারে বেড়াতে ভালো লাগে।’


যশোর থেকে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শৈলী শবনম বলেন, ‘অনেকদিন থেকে পরিকল্পনা ছিল ১৬ ডিসেম্বর বিজয় দিবসটা কক্সবাজারে উদযাপন করবো। বৃহস্পতিবার চলে এলাম। এখন সৈকতে পরিবারের সঙ্গে সময়টা বেশ ভালো কাটছে।’


কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সুযোগ সুবিধার কথা উল্লেখ করে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, ‘টানা দুই দিনের ছুটিতে কক্সবাজারে অনেক পর্যটক এসেছেন। তাদের সুবিধার্থে কক্সবাজারে অবস্থানরত হোটেল, হোটেল, মোটেল ও রেস্তোরাঁগুলোর প্রতি কঠোর নজরদারি রয়েছে। পৃথক তিনটি মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে। কোথাও অনিয়ম হলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়াও সৈকতের প্রতিটি পয়েন্টে তথ্যকেন্দ্র রয়েছে। এসব তথ্য ও অভিযোগ কেন্দ্রে কেউ অভিযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

Tag
আরও খবর