জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মাস্টার। তিনি ঈদগাঁও উপজেলা বিএনপির উপদেষ্টা। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। শুধু তা-ই নয়, তার বিরুদ্ধে উঠেছে খাল দখল করে স্থাপনা নির্মাণ ও নাশকতায় নেতৃত্বদানের অভিযোগ।


বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহিম।


দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর সংস্থাটির সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় উল্লেখ করা হয়, আব্দুল কাদের মাস্টার ৮ লাখ ৫ হাজার ৩৭২ টাকা আয় দেখিয়েছেন। কিন্তু অনুসন্ধান করে দুদক জানতে পারে তিনি ৪ লাখ ৭৮ হাজার ৪৭ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এজন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় উল্লেখ করা হয়, বিএনপির এই নেতা ৪ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে একটি লবণ ক্রাশিং মিল নির্মাণ করেছেন। এই তথ্য তিনি গোপন করেছিলেন।


দুদকের আইনজীবী আব্দুর রহিম বলেন, শুধু আব্দুল কাদের মাস্টার নন, সব অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে আইনি লড়াই চলবে। কেউ বাদ যাবে না। দুদক তালিকা করে এসব মাফিয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।


দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, মামলাটির তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদসহ তার বিরুদ্ধে যা যা করা দরকার, তা করা হবে।


তবে নিজেকে নির্দোষ দাবি করে ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদের মাস্টার বলেন, দুদক কি বিষয়ে মামলা করেছে তা আমি বুঝতে পারছি না। খাল দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি মিথ্যা তথ্য। জমিগুলোর কাগজ আছে। খাল না জমি আমি বুঝি না।

Tag
আরও খবর