জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জেন্ডার সংবেদনশীল কেস ব্যবস্থাপনা বিষয়ক ব্র্যাকের ২ দিন ব্যাপী কর্মশালা শুরু

ব্র্যাক এর উদ্যোগে "জেনডার অন রেসপনসিভ কোর্ট কেইস ম্যানেজমেন্ট উইথ প্যানেল ল'ইয়ার্স" শীর্ষক ২ দিন ব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে।


ব্র্যাকের Social Empowerment and Legal protection Programme প্রকল্পের আওতায় বুধবার ১৩ ডিসেম্বর কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলীর ব্র্যাক লার্নিং সেন্টারে শুরু হওয়া ওয়ার্কশপে জেলা লিগ্যাল এইড কমিটি (ডিলাক) এবং ব্র্যাকের প্যানেল আইনজীবীরা অংশ নিচ্ছেন।


ওয়ার্কশপে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা, জাতিসংঘের শিশু অধিকার সনদ ও নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ সনদ নিয়ে সমন্বিত প্রশিক্ষণ হয়।


এছাড়া, শিক্ষার অধিকার, মতামত দেওয়া ও তথ্য পাওয়ার অধিকার, মুক্ত নির্বাচন ও সরকারে অংশগ্রহণের অধিকার, সম্পত্তির অধিকার, আইনের চোখে একজন ব্যক্তি হিসাবে স্বীকৃতি পাওয়ার অধিকার, নির্যাতন ও অবমূল্যায়ন থেকে মুক্তির অধিকার, দাসত্ব থেকে মুক্তি পাওয়ার অধিকার, অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত নির্দোষ ব্যক্তির মত-আচরণ প্রকাশ করার অধিকার, উপযুক্ত আদালত থেকে বিচার পাওয়ার অধিকার, শান্তিপূর্ণভাবে সমাবেশ ও সংগঠন করার অধিকার, আইনের দৃষ্টিতে সকলে সমান এবং আইনের আশ্রয় সমানভাবে পাওয়ার অধিকার, অবসর ও বিশ্রাম পাওয়ার অধিকার, সামাজিক নিরাপত্তার অধিকার, নিরপেক্ষ ও প্রকাশ্য শুনানীর অধিকার, নিজস্ব বিশ্বাস ধর্মের স্বাধীনতার অধিকার, কাঙ্ক্ষিত কাজ পাওয়া ও ট্রেড ইউনিয়ন করার অধিকার, সাংস্কৃতিক জীবনে অবাধে অংশ গ্রহনের অধিকার, স্বয়ং সম্পূর্ণ জীবনযাত্রার অধিকার, স্বাধীনভাবে নিজের দেশের যেকোন স্থানে যাওয়া ও বসতি স্থাপন এবং অন্যদেশে যাওয়া ও ফিরে আসার অধিকার, জাতীয়তা পাওয়া এবং পরিবর্তন করার অধিকার, বেআইনি আটক ও বন্দীদশা থেকে মুক্তি লাভের অধিকার, পরিবার, বাড়িতে এবং পত্র যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার, অমানবিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য অন্য দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়ার অধিকার, বিয়ে করা এবং পরিবার গঠন করার অধিকার, জীবন ধারণ, স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার সহ আরো বিভিন্ন অধিকার নিয়ে গ্রুপভিত্তিক ও খোলামেলা আলোচনা হয়।


গুরুত্বপূর্ণ এ ওয়ার্কশপ পরিচালনা করেন মানবাধিকার কর্মী ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষক সানাইয়া ফাহিম আনসারী, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর সমন্বয়ক কামরুজ্জামান কর্মশালায় উপস্থিত ছিলেন। এছাড়া, অন্যান্যের মধ্যে ব্র্যাকের পরামর্শক দিল আফরোজ আক্তার, প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপক রাশেদা আক্তার মুন্নী, জোনাল ম্যানেজার প্রশান্ত কুমার দে, লিগ্যাল প্রোটেকশন বিভাগের ডেপুটি ম্যানেজার মো: শহীদুল ইসলাম, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


ওয়ার্কশপে অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী, অ্যাডভোকেট আবু ছিদ্দিক, অ্যাডভোকেট প্রতিভা দাশ, অ্যাডভোকেট সাকী এ কাউসার, অ্যাডভোকেট ইয়াসমিন শওকত জাহান রোজী, অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, অ্যাডভোকেট আবু সালেহ অ্যাডভোকেট জাবেদুল আনোয়ার রুবেল, অ্যাডভোকেট আবু ছৈয়দ, অ্যাডভোকেট হামিদা আক্তার মুনী, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, অ্যাডভোকেট ওয়াহেদা রহমান, অ্যাডভোকেট এ.বি.এম মহিউদ্দিন, অ্যাডভোকেট রিদুয়ান হাসান, অ্যাডভোকেট আয়াতুল্লাহ খোমেনী, অ্যাডভোকেট শাহ আলম প্রমুখ অংশ নিচ্ছেন।


ব্র্যাকের এ প্রোগ্রাম দেশের ৩১ টি জেলার ২৪০ টি উপজেলায় চলমান রয়েছে। এ কর্মশালা বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Tag
আরও খবর