জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল র‌্যাব, অস্ত্রসহ গ্রেফতার ৮

কক্সবাজার সরকারি কলেজের পেছনে পাহাড়ি এলাকায় জড়ো হয় একটি ডাকাত দল। দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করার পরিকল্পনা ছিল তাদের। যার খবর পৌঁছে র‌্যাবের কাছে।তাৎক্ষণিক ওই স্থানে বিশেষ অভিযান চালায় র‌্যাব—১৫ এর চৌকস একটি টিম। অভিযানের খবর পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় ডাকাত দল। ভেস্তে যায় ডাকাতির পরিকল্পনা।এ সময় পালাতে গিয়ে গ্রেফতার হয় ডাকাত দলের ৮ সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল দেশীয় অস্ত্র—সস্ত্র।


১১ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় এই অভিযান চালানো হয়। র‌্যাব—১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


র‌্যাব জানায়, ঝিলংজা দক্ষিণ মুহুরীপাড়া এলাকায় সরকারী কলেজের পিছনে খালেদা মেম্বারের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ের পূর্ব দিকের ঝোপের ভিতরে ডাকাত দলটি অবস্থান করছিল। ডাকাতি করার আগেই র‌্যাব সেখানে হানা দেয়। ঘটনাস্থল থেকে ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো—দক্ষিণ মুহুরী পাড়া এলাকার মৃত আবদুল্লাহর পুত্র হুমায়ন কবির (২৩), একই এলাকার মৃত লোকমান হাকিমের পুত্র মো. নুরুল ইসলাম (২৬), দক্ষিণ মিঠাছড়ির নুর মোহাম্মদের পুত্র জাহাঙ্গীর আলম (২৬), নুরুল হকের পুত্র আলী হোসন (২২), আবদু শুক্কুরের পুত্র নাজির হোসেন নাজু, মৃত নুর মোহাম্মদের পুত্র ফজল করিম (২৮), চেন্দা খন্দকার পাড়ার আলতাফ আহম্মদের পুত্র দেলোয়ার হোসেন (২১) ও মৃত হোসন আহম্মদের পুত্র মোহাম্মদ আলম (৩৫)।


অভিযানে তাদের কাছ থেকে ১টি রাম দা, ১টি কাঠের হাতলযুক্ত চাকু, ২টি টিপ ছুরি, ২টি ছোট টচ্ লাইট, ১টি স্ক্রু ড্রাইবার, ২টি স্মাট ফোন, ৬টি বাটন ফোন ও নগদ ৭ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি পরস্পর পরস্পরের জ্ঞাতসারে দেশীয় অস্ত্র—সস্ত্র নিয়ে জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে করে ডাকাতির প্রস্তুতি, মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এসব মামলায় তারা একাধিকবার করে গ্রেফতারও হয়েছিল।


উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার হওয়া ডাকাত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


Tag
আরও খবর