জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে পৃথক অভিযানে অস্ত্র গোলা-বারুদ মাদক নিয়ে দুই রোহিঙ্গাসহ চালক আটক ; কাঠের নৌকা ও যাত্রীবাহী বাস জব্দ

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন জওয়ানেরা সীমান্ত এলাকা ও চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে বিপূল পরিমাণ বিভিন্ন প্রকারের অস্ত্র, গোলা-বারুদ ও মাদকদ্রব্য নিয়ে ২জন রোহিঙ্গাসহ বাস চালককে গ্রেফতার করেছে। এসব অবৈধ দ্রব্য বহনে জড়িত থাকায় কাঠের নৌকা ও যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। 


সুত্র জানায়, ১২ডিসেম্বর সন্ধ্যা ৬টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন (বিজিবিএমএস),উপ-অধিনায়ক মেজর মোঃ শহীদুল ইসলামসহ অধীনস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



এতে জানানো হয়,১২ডিসেম্বর বেলা সাড়ে ১১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির আওতাধীন বড়ইতলী বক্করের জোড়া নামক এলাকা দিয়ে মায়ানমার হতে অস্ত্র ও মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপির পৃথক ২টি চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত স্থানে গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৪জন ব্যক্তিকে ২টি নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বড়ইতলী বক্করের জোড়া নামক এলাকার দিকে আসতে দেখে। উক্ত ২টি নৌকার মধ্যে ১টি নৌকা বক্করের জোড়া খালের ভিতরে প্রবেশ করলে টহলদল উক্ত নৌকায় অবস্থানরত উখিয়া উপজেলার কুতুপালং ৭নং ক্যাম্পের ব্লক-বি/৩ এর বাসিন্দা মোঃ শরীফের পুত্র মোঃ জুবায়ের (৩০) এবং ২নং ক্যাম্পের ব্লক-ডি/৫ এর বাসিন্দা আমির হোসেনের পুত্র মোঃ আনোয়ার (১৯) কে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। পেছনে থাকা অপর নৌকাটি টহলদলের উপস্থিতি টের পেয়ে ঘুরিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহলদল আটক নৌকা তল্লাশি করে ১টি দেশীয় তৈরী ২নলা বন্দুক, ১টি বিদেশী পিস্তল,১টি হাত দা এবং নৌকার পাটাতনের নীচে প্লাস্টিকের ব্যাগের ভেতর হতে ২কেজি ১শ ৪০গ্রাম ক্রিস্টাল মেথ তথা আইস উদ্ধার করা হয়। এছাড়াও আটক আসামীদের মধ্যে ১জনের কোমরে পরিহিত বেল্টের সাথে ১টি কাপড়ের ব্যাগ হতে ৮রাউন্ড পিস্তলের গুলি, ১০রাউন্ড এমজির গুলি, ১১রাউন্ড এসএমজির গুলি, ৮টি বন্দুকের কার্তুজ, ১টি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ৩টি গুলির খালি খোসা এবং বাংলাদেশী নগদ ১শ টাকা উদ্ধার করা হয়। 



অপরদিকে একই দিন সকাল সাড়ে ৯টারদিকে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত টহলদল নিয়মিত যানবাহন তল্লাশীর সময় টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রীবাহী সমুদ্রতরী বাস চেকপোস্টে আসলে তল্লাশীর জন্য থামানো হয়। পরে উক্ত বাসে তল্লাশী কার্য্যক্রম শুরু করলে বাসের চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় কর্তব্যরত সৈনিকেরা জিজ্ঞাসাবাদ ও পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশীর এক পর্যায়ে বাসের চালকের স্বীকারোক্তিতে সীটের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৪হাজার ইয়াবা উদ্ধারের পর চালক কক্সবাজার দক্ষিণ জানারঘোনার আবুল কাশেমের পুত্র ওমর ফারুক (২০) কে আটক করা হয়। আটক আসামী হতে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে মাদক বহনের দায়ে বাসটি আটক করা হয়।  


সংবাদ সম্মেলনে আরো জানানো হয়,আটক আসামীদের জব্দকৃত আইস, ইয়াবা, অস্ত্র, গোলা-বারুদ এবং কাঠের নৌকা ও বাসসহ নিয়মিত মামলায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্য্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ###

Tag
আরও খবর