জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বিদায় বেলায় অশ্রুসিক্ত উখিয়ার ইউএনও সজিব

চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন উখিয়ার ইউএনও সজীব।


উখিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১০ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় বেলায় দেখা গেলো এমন হৃদয় বিদারক চিত্র।


বিদায় কালে ইউএনও ইমরান হোসাইন সজীব বলেন, ভালো থাকুক এ উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। আমি আপনাদের ভালোবাসা ও মায়ায় আটকে পড়েছি। সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী,সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচক ভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।


বিদায়বেলায় উপস্থিত বিভিন্ন শ্রেণীর বেশির ভাগ মানুষের চোখেই ছিলো জল। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।


উপস্থিত সচেতন মহলের মতে, বলা যায় তিনি কখনো সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেননি। তিনি সকলকে নিজের আপন মানুষ ভেবে ও উখিয়া উপজেলা এগিয়ে দেওয়ার জন্য পরিকল্পিত পরিকল্পনা ও টেকসই কাজ করেছেন এবং সেটা সবার চোখেও পড়েছে।


উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি্ত্ব মধ্যে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ। 


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদরুল আলম ও উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান,উপজেলা কৃষি কর্মকর্তা নেজাম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়দ হোসেন, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাজেদুল ইমরান শাওন,উপজেলা প্রকল্প কর্মকর্তা আল মামুন, বন বিভাগের উখিয়া রেন্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, সুজন সভাপতি সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, রাজাপালং ইউনিয়ন পরিষদের মেম্বার হেলাল উদ্দিন, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন শর্মা, উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, দৈনিক আলোকিত বাংলাদেশ এর স্টাফ রিপোর্ট এ এইচ সেলিম উল্লাহ ও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ সহ বিভিন্ন সরকারী ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দগণ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, অনাবিল, সুখ-শান্তিতে সমৃদ্ধ হোক আপনার পারিবারিক জীবন, আপনি দীর্ঘজীবী হোন, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পৌঁছে যান কাঙ্খিত গন্তব্যে, এই আমাদের আন্তরিক চাওয়া।

Tag
আরও খবর