জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ক্যাম্পে চার খুনের নেপথ্যে আরসা প্রধানের নির্দেশ!

আরকান রোহিঙ্গা সালভেশন আমি (আরসা), নানা কারণে আলোচিত রোহিঙ্গাদের এই উগ্রপন্থী সংগঠনের প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি।


পুলিশের দাবী, জুনুনি বাংলাদেশে নেই থাকলে তাকে যেকোনো মুহুর্তে গ্রেফতার করা সম্ভব।



জুনুনি একসময় শুন্য রেখার রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করতো বলে জোর আলোচনা ছিলো।


তবে ক্যাম্পটি বর্তমানে না থাকায় রাখাইনের মংডুর দুর্গম পাহাড়ে তার বিচরণ থাকতে পারে বলে ধারণা রোহিঙ্গা সহ সংশ্লিষ্টদের।


অবস্থান নিয়ে মতানৈক্য থাকলেও এটা নিশ্চিত প্রযুক্তির ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্পে বাস করা আরসা সদস্য ও সমর্থকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন আতাউল্লাহ জুনুনি।



বান্দরবান জেলার একটি আদালতে আরসার প্রধান আতাউল্লাহ জুনুনিসহ তার ৪৯ জন সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর দুইদিন অতিবাহিত না হতেই মঙ্গলবার (৫ ডিসেম্বর) একদিনেই ৪ রোহিঙ্গা নিহতের ঘটনা ঘটে।


পুলিশ জানিয়েছে, আরসা তাদের আধিপত্য ধরে রাখতে প্রতিপক্ষ আরএসওর সাথে সংঘর্ষে জড়িয়ে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।


আতাউল্লাহর গ্রেফতারি পরোয়ানার সাথে এই ঘটনাগুলোর সংশ্লিষ্টতা খোঁজ নিতে গিয়ে পাওয়া যায় একটি অডিও বার্তা।


যেখানে রোহিঙ্গা ভাষায় জুনুনি বলেন, ” আরার কওমের শত্রু যারা তারারে আর ছার দিয়া ন যাইবু। তোয়ারা মসোয়ারা গরো, ইতারারে কেন গরিবা গরো।”

( আমাদের জাতির শত্রু যারা তাদের আর ছাড় দেওয়া হবে না। তোমরা পরামর্শ করে ওদের কি করবে করো।)


এসব বার্তা ও নির্দেশনায় উদ্ধুদ্ধ হয়ে তার অনুসারীরা বিভিন্ন কৌশলে সংঘাতে জড়িয়ে পড়ছে বলে জানান রোহিঙ্গা অধিকার কর্মী ইউসুফ ( ছদ্মনাম)।


তিনি বলেন, ” আতাউল্লাহ চায় না আমরা দেশে ফিরি, সে আমাদের ভাগিয়ে এনেছিলো এখানে। এখন যেহেতু আমাদের ঘরে ফেরার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সে তার ভাড়াটে অনুসারীদের দিয়ে এসব অরাজকতা করাচ্ছে। আমরা আতংকিত। ”



১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ ইকবাল ( অতিরিক্ত ডিআইজি) কে বলেন, ” অপরাধী যেই হোক না কেন, আমরা তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছি। সাধারণ রোহিঙ্গাদের আতংকের কিছু নাই, আমরা তাদের নিরাপত্তা দিচ্ছি।”


গত ১৫ দিনে সাবেক এক রোহিঙ্গা নেতা ( হেড মাঝি) সহ ৯ জন রোহিঙ্গা হত্যাকান্ডের শিকার হয়েছেন। সব মিলিয়ে গত ১০ মাসে কমপক্ষে ৭০ টি ঘটনায় ৮১ জন রোহিঙ্গা নিহত হয়েছে।


Tag
আরও খবর