জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজার-১ আসন: এমপি জাফর আলমের বিরুদ্ধে লড়বেন তাঁরই একমাত্র ছেলে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরই একমাত্র ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন। গত রোববার যাচাই-বাছাই শেষে দুজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


জাফর আলম চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এবার দলীয় মনোনয়নবঞ্চিত বাবার সঙ্গে তাঁর ছেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।


২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। এর আগে তিনি চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।


আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা বলছেন, বর্তমান সংসদ সদস্য জাফর আলম দলীয় চাপের কারণে ভোট করতে না পারলে ছেলে নির্বাচনে অংশ নেবেন। এমন কৌশল করে পিতা-পুত্র একসঙ্গে নির্বাচনী মাঠে নেমেছেন। বাবা-ছেলে প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে নানা আলোচনা চলছে। গত দুদিন ধরে ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন পৌরশহরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন।



এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে বর্তমান সংসদ সদস্য জাফর আলমের মোবাইলে একাধিক ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে এ প্রসঙ্গে জাফর আলমের ছেলে স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমদ সিদ্দিকী তুহিন বলেন, ‘আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। এ আসনে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের জন্য আমার পরিবার নির্বাচন করছে। শেষ পর্যন্ত কে প্রার্থী থাকছি, তা জানতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচিত হলে মানুষের সুখে-দুঃখে পাশে থাকব।’


এ আসনে পিতা-পুত্র ছাড়া জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মহাসচিব আবদুল আউয়াল মামুন, ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির (জাপা) হোসনে আরা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দীনসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


Tag
আরও খবর