কক্সবাজার সদর উপজেলায় ১০ কেজি গাঁজাসহ জান্নাত আরা নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত জান্নাত আরা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের মো. সিদ্দিকের স্ত্রী।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
এর আগে, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকা থেকে জান্নাত আরাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ১০ কেজি গাঁজাসহ জান্নাত আরা নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃত রোহিঙ্গা নারীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
১ দিন ১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে