জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে মাদক কারবারির খাটের নিচ থেকে ১০ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ১০ কোটি টাকা মূল্যমানের ২ কেজি অবৈধ মাদক ক্রিস্টাল মেথ (আইস) এর চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


আটককৃত মাদক ব্যবসায়ী টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড হারিয়াখালীর মৃত আমির হোছাইনের ছেলে আহমদ হোছন (২১)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল, ক্রিস্টাল মেথ নামক মাদক কারবারি চক্র পার্শ্ববর্তী দেশ থেকে মাদকের চালান নিয়ে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঐ এলাকার মসজিদুল ওয়াহাবের পূর্বপাশে জনৈক আমির হোসাইনের বসতঘরের সামনে উপস্থিত হলে র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে কক্সবাজার কেন্দ্রিক আইসের চালানটির মূলহোতা আহমদ হোছনকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আহমদ হোছনকে জিজ্ঞাসাবাদে তার বসতঘরের ভিতর শয়ন কক্ষের খাটের নিচে ক্রিস্টাল মেথ বা আইস রয়েছে বলে স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বিধি মোতাবেক বসতঘর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় সর্বমোট ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক পার্শ্ববর্তী দেশ থেকে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে। সে টেকনাফ এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবত মাদক চোরাচালানের সাথে জড়িত। সে পার্শ্ববর্তী দেশের মাদক চোরাচালান চক্রের যোগসাজশে দেশে অবৈধ মাদক আইস চোরাকারবারির সাথে জড়িত। আটককৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশের মাদক সিন্ডিকেটের সাথে সার্বিক সমন্বয় সাধনের মাধ্যমে আইসের চালান বাংলাদেশে নিয়ে আসে এবং এই সকল মাদকের চালান বিভিন্ন উপায়ে এজেন্টদের মাধ্যমে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় বলে জানা যায়।


তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকসহ আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর