জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ায় ভাবীর মামলায় দেবর ঘরছাড়া

কক্সবাজারের উখিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০৩ কক্সবাজার আদালতে ভাবীর দায়ের করা মামলায় আপন দেবর স্ত্রী, সন্তান-সন্ততী ফেলে গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।


দেবর ঘরছাড়া হওয়ার কারণে তার সংসারে নেমে এসেছে বিষাদের কালো ছায়া।


বর্তমানেতার স্ত্রী হামিদা আফরিন সন্তান-সন্ততি নিয়ে অনাহারে-অদ্ধাহারে দিন যাপন করছেন বলে জানিয়েছেন।


চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী ক্যাম্প ঢালা গ্রামে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, উক্ত গ্রামের মৃত জয়নালআবেদীন এর স্ত্রী শাবানারা বেগম (৪০) তার আপন দেবর মোস্তফা কামাল (৪৫) এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪)(খ) ধারায় সিপি নং-২৭৯/২০২৩ইং মামলা দায়ের করেন।


মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত তদন্ত করে সাত দিনের মধ্যে ট্রাইব্যুনালকে লিখিতভাবে অবগত করার জন্য উখিয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।


মামলা দায়েরের খবর শুনে দেবর মোস্তফা ঘর-বাড়ি ছেড়ে গ্রেফতারের ভয়ে পালিয়ে যান।


এদিকে মোস্তফা পালিয়ে যাওয়ায় তার স্ত্রী হামিদা আফরিন, তার সন্তান-সন্ততি ও পরিবার-পরিজনেরা পরেছেন বিপাকে। একবেলা খাবার জুটলেও অন্যবেলা থাকেন উপসে এমনটিই জানালেন হামিদা।


হামিদা জানান, আমার স্বামী নির্দোষ। আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।


এলাকার সবাই জানে আমার স্বামী একজন বৈধ ব্যবসায়ী। তার নামে কোন মামলা-মোকদ্দমা নেই। স্বামীর উপাজর্নের টাকা দিয়ে তাদের সংসার চলে। আমি স্বামী পলাতক। তাই কষ্টের সীমা নেই।


তিনি আরও জানান, মামলার বাদী শাবানারা বেগম একজন নষ্টা মহিলা।


এর আগেও তিনি একই কায়দায় গত এপ্রিল মাসে একই গ্রামের নিরীহ কবীর আহমদের ছেলে আবদুর রহিম প্রকাশ টিপু (৩৩) এর বিরুদ্ধে উখিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।


মিথ্যা মামলা দিয়ে টাকা হাতিয়ে নেওয়া ওই নারীর অভ্যাসে পরিণত হয়েছে।


আমার স্বামীকেও এ রকম মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছে। আমি এর প্রতিকার চাই

Tag
আরও খবর