জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কুতুবদিয়া উপজেলা যুবলীগের আনন্দ মিছিল


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসন থেকে তৃতীয় বারের মতো বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।এর আগে ২০১৪ ও ২০১৮ সালে তিনি কক্সবাজার-২ আসনে আ.লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়ন প্রপ্তির খবরে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর সিদ্দিকী  ও সাধরণ  সম্পাদক খোরশেদ আলমের  নেত্বতে  উপজেলার বড়ঘোপ বাজারে যুবলীগের নেতা কর্মীরা আনন্দ মিছিল করেছেন।মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে সক্ষিপ্ত সভা করে শেষ হয়।

উল্লখ্য,গত ১১ নভেম্বর  মহেশখালী উপজেলায় মাতারবাড়ী জনসভা মঞ্চে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার-২ আসনের সংসদ-সদস্য আশেক উল্লাহ রফিককে দলীয় প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে তাকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, আশিককে দিয়ে গেলাম,আপনাদের হাতে।’ অবশেষে তা সত্যি হলেন আশেক উল্লাহ রফিককে ৩য় বারের মত দলীয় মনোনয়ন দিলেন।

দলের প্রতি তার ত্যাগ-তিতিক্ষা, এলাকার স্বার্বিক উন্নয়ন এবং সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিতি ও গ্রহণযোগ্যতা থাকায় দলের পক্ষ থেকে এবারও এই আসনে তাকে ৩য় বারের মতো মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আশেক উল্লাহ রফিক প্রথমে ২০১৪  সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে  এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালে  দশম জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারের মত  বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিএনপি জামায়াতের হেভিওয়েট প্রার্থী জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য এ.এইচ.এম হামিদুর রহমান আজাদকে  পরাজিত করে এমপি নির্বাচিত হন আশেক।

সম্প্রতি কুতুবদিয়া  উপজেলায় প্রথম বারের মত জাতীয় গ্রিডে বিদ্যুতের পাশাপাশি  তারঁ আমলে উপজেলা জুড়ে  বিস্তৃতি ঘটেছে নানা উন্নয়নমূলক প্রকল্পের। সুপার ডাইক বেরিবাধ  প্রকল্প, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ভবণ   নির্মাণ, অসংখ্য ব্রিজ-কালভার্ট-সেতু, সড়ক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ, নদী-খাল খননসহ জনহিতকর উন্নয়নমূলক কাজ করেছেন। যা মানুষ দীর্ঘদিন মনে রাখবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম,সাংগঠিন সম্পাদক জুনাইদুল হক সহ উপজেলার ইউনিয়ন, ও ওয়ার্ড  যুবলীগের অসংখ্য নেতাকর্মীরা।

Tag
আরও খবর