জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাগরে নিখোঁজ যুবকের খোঁজ মিলেনি এখনো

শুক্রবার (২৪ নভেম্বর) বন্ধুদের সাথে উখিয়ার সোনার পাড়া পয়েন্ট দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবক গোলাপ মোস্তফার (২৫) খোঁজ এখনো পাওয়া যায়নি।


নিখোঁজ গোলাপ মোস্তফার পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজের প্রায় ৩৬ ঘন্টা পার হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি তাঁর, উখিয়ার সোনারপাড়া, মেরিনড্রাইভের হিমছড়ি দরিয়া নগরসহ বেশ কয়েকটি সমুদ্র সৈকতে গতকাল থেকেই তাঁর স্বজনরা খোঁজাখুজি করছে, কিন্তু মিলেনি খোঁজ।



নিখোঁজ গোলাপ মোস্তফার বাড়ি উখিয়ার সোনারপাড়া এলাকায়, সে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মোঃ আলীর সন্তান।


নিখোঁজ গোলাপ মোস্তফার ছোট ভাই আব্দুল মোস্তফা শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় টিটিএনকে জানান, সোনারপাড়ার নৌকার ঘাট থেকে জেলেরা বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করেছেন এবং নিখোঁজ হওয়ার পরপর স্পিড বোট দিয়ে তাঁর খোঁজ করা হয়, কিন্তু এখনো পাওয়া যায়নি।


তিনি আরও জানান, স্বজনরা উৎকণ্ঠায় আছেন, সবাই গতকাল থেকে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।



পারিবারিক সূত্রে আরও জানা যায়, গতকাল শুক্রবার ( ২৪ নভেম্বর) ভোরে গোলাপ মোস্তফাসহ তিন বন্ধু মিলে বড়শি দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে ফ্লুইডের ছোট নৌকা নিয়ে সোনারপাড়া রিসোর্টের সোজা পশ্চিমে সাগরে মাছ ধরতে নামেন, এরপর তিন বন্ধু সমুদ্রের তীর থেকে মোটামুটি দূরত্বে গিয়ে বড়শির ছিপ ফেলে নৌকায় অপেক্ষা করতে থাকেন, ভোর ৬ টার দিকে হঠাৎ ঘুমের ঘোরে নৌকা থেকে পানিতে পড়ে যান গোলাপ মোস্তফা, এরপর তাঁর সাথে থাকা বন্ধুরা নৌকার আশেপাশে খোঁজাখুজি করে না পেয়ে ঘাটে ফিরে আসে। পরে স্থানীয় জেলে এবং হ্যাচারির কয়েকটি স্পিডবোট নিয়ে সাগরে খোঁজেও পাওয়া যায়নি গোলাপ মোস্তফাকে।

Tag
আরও খবর