জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রামু জোয়ারিয়ানালার শীর্ষ সন্ত্রাসী ওবায়দুল হক র‌্যাবের জালে

কক্সবাজার শহর থেকে রামুর জোয়ারিয়ানালার শীর্ষ সন্ত্রাসী ওবায়দুল হক (৪৫) প্রকাশ আটক করেছে র‌্যাব-১৫। আটক ওবায়দুল হক রামুর জোয়ারিয়ানালার নোনাছড়ির আবু ছিদ্দিকের পুত্র।


বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার শহরের বিলকিস মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।


সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন- শহরের বিলকিস মার্কেট এলাকায় একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ওবায়দুল হককে আটক করা হয়। তিনি হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় ১নং আসামি। গত ১৪ নভেম্বর চাঁদা না পেয়ে নারীসহ দুই প্রবাসীকে গুরুতর জখম করেছে। এই বিষয়ে ভুক্তভোগী তসলিমা আকতার বাদী হয়ে তিনজন এবং অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে রামু থানায় একটি মামলা রুজু করেন।


মামলার বাদী তসলিমা আকতার জানান- ১ নং আসামিকে আটক করেছে বলে জানতে পেরেছি। আরো চারজন আসামিকে আটক করে শাস্তি দাবি করছি।


আটক ওবায়দুল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।


এর আগেও গেল ২৯ আগস্ট মঙ্গলবার ওবাইদুল হক প্রকাশ কালাবদা তার কয়েকজন সহযোগীসহ পশ্চিম নোনাছড়ি ব্রিজ এলাকায় সশস্ত্র অবস্থান করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ওবাইদুল হককে একটি দেশীয় তৈরি লম্বা বন্দুকসহ আটক করা হয়।

Tag
আরও খবর