জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বৈরি আবহাওয়ায় দেশে বিমান অবতরণে সক্ষমতা বাড়ছে;

কক্সবাজারসহ দেশের চার বিমানবন্দরকে ক্যাটাগরি-২ এ উন্নীত করা হচ্ছে।


শীতকালে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়ে আকাশ পথের যোগাযোগ। দৃষ্টিসীমা কমে আসায় ঝুঁকি সৃষ্টি হয় ফ্লাইট ওঠানামায়। শীত প্রধান দেশগুলোর পাশাপাশি অনেক দেশেই ফ্লাইট দেরি ও বাতিল হয় হাজার হাজার ফ্লাইট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত ও নেপালেও নভেম্বর থেকে ফেব্রুয়ারি একই প্রভাব পড়ে।


মূলত পাইলট খালি চোখে রানওয়ে দেখতে না পারলে নিরাপদ ওঠানামায় বিমানবন্দরে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস প্রযুক্তি ব্যবহার করা হয়। আবহাওয়ার বৈরিতায় আইএলএস ক্যাটাগরি-৩ প্রয়োজন হলেও দীর্ঘদিন ধরে দেশের বিমানবন্দরগুলোতে ব্যবহার হচ্ছে ক্যাটাগরি-১।

 

এতে বিমান ওঠানামা আশঙ্কাজনক হওয়ায় বৈরি মৌসুমে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি প্রভাব ফেলে আন্তর্জাতিক রুটেও। এমন পরিস্থিতিতে দেশের শাহজালালসহ ৪টি বিমনাবন্দরে আইএলএস ক্যাটাগরি-১ থেকে আপগ্রেড করা হচ্ছে ক্যাটাগরি-২ এ। উন্নীত হচ্ছে লাইটিং সিস্টেমও।

 

আইএলএস পদ্ধতি ক্যাট-২ এ উন্নীত হলে কিছুটা দৃষ্টিসীমা বাড়বে পাইলটের। তবে রানওয়ে শতভাগ দৃশ্যমান হবে না বলে জানায় খোদ বেবিচক।

 

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান,

বিমানবন্দরগুলোতে বর্তমানে আইএলএস ক্যাটাগরি-১ ব্যবহার করা হচ্ছে। এ পদ্ধতি ক্যাটাগরি-২ তে উন্নীত করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বিমানবন্দরে ব্যবহার করা হবে। এতে বাড়বে পাইলটদের দৃষ্টিসীমা।


বিশেষজ্ঞরা বলছেন, শতভাগ দৃষ্টিসীমা পেতে হলে বসাতে হবে আইএলএস ক্যাটাগরি-৩। এভিয়েশন বিশেষজ্ঞ নাফিস ইমতিয়াজ উদ্দিন বলেন, আইএলএস ক্যাটাগরি-৩ রানওয়ে করলে শতভাগ দৃষ্টিসীমার সুযোগ পাবে পাইলটরা।

তবে বিপরীত মন্তব্য বেবিচকের। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মফিদুর রহমান জানান, কোনো দেশেই শতভাগ দৃষ্টিসীমা নিশ্চিত করা সম্ভব নয়।

 

উড়োজাহাজ অবতরণ করার ন্যূনতম দৃষ্টিসীমা পাঁচশ মিটার। আইএলএস ক্যাটাগরি-২ এ আপগ্রেড করা হলে দেশের চার বিমানবন্দরে মিলবে এ সুবিধা। তবে শীতে অনেক সময় দৃষ্টিসীমা ৫০ থেকে শূন্য মিটারে নেমে আসায় দ্রুত আইএলএস ক্যাটাগরি-৩ এ উন্নীত করার পরামর্শ সংশ্লিষ্টদের।

Tag
আরও খবর