জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বিজিবির পৃথক অভিযান ইয়াবা ও হেরোইন জব্দ

কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইন জব্দ করা হয়েছে। শুক্রবার কক্সবাজার সদর উপজেলা এবং টেকনাফ উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ মহিউদ্দিন আহমেদ জানান, অভিযানে ৩,৮০,০০০ (তিন লক্ষ আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।


তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় , নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ আলুগোলা স্লুইচ গেইট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত এলাকায় অবস্থান নেয়। এমন সময় ৪ জন ব্যক্তিকে কয়েকটি প্লাষ্টিকের বস্তা মাথায় নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্যলাইন অতিক্রম করে আলুগোলা স্লুইচ গেইটের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।


বস্তাদুইটি খুলে ৩ লাখ আশি হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।

অন্যদিকে কুষ্টিয়া থেকে আগত যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫.৬৪৮ কেজি হেরোইন জব্দ করা হয়েছে। বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে মহাসড়কের ওপর অবস্থান গ্রহণ করে বিজিবি সদস্যরা। পরে যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন জব্দ করে বিজিবি।

Tag
আরও খবর