জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

অস্ত্র সহ কক্সবাজারের নুরু ডাকাত র‌্যাবের অভিযানে গ্রেফতার |

কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের উত্তরণ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত, চাঁদাবাজ, ভূমিদস্যূ ও সশস্ত্র সন্ত্রাসী নুরুল ইসলাম প্রকাশ নুরাইয়া প্রকাশ নুরু ডাকাত’কে অস্ত্র ও কার্তুজসহ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার


কক্সবাজারে সশস্ত্র সন্ত্রাসীরা ডাকাতি, অপহরণ, মাদক পাচার, ছিনতাই ও ধর্ষণের মত অপরাধ সংঘটিত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে নিয়মিতই। ফলে আতঙ্কগ্রস্ত হচ্ছেন সাধারণ জনগণ। এ সকল সশস্ত্র সন্ত্রাসীদের কারা এসব অস্ত্রের যোগান দিয়ে থাকে, তা নিরূপণ ও অস্ত্রধারীদের তৎপরতা নির্মূলের লক্ষ্যে র‌্যাব-১৫ এর অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।


এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়ন ০১নং ওয়ার্ডের উত্তরণ আবাসিক এলাকায় একজন লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়/অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করার উদ্দেশ্যে অস্ত্র-গোলাবারুদসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর ২০২৩ তারিখ অনুমান রাত ০৩.৪০ ঘটিকার সময় কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়ন, ০১নং ওয়ার্ডস্থ উত্তরণ আবাসিক এলাকায় র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক বর্ণিত স্থানে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পারলে ০১ জন লোক সন্দেহজনক ভাবে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে নুরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ০১টি দেশীয় তৈরী এলজি বন্দুক এবং ০৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর বিস্তারিত পরিচয় নুরুল ইসলাম @ নুরাইয়া @ নুরু ডাকাত (৩৬), পিতা-মৃত নুর হোসাইন, সাং-পশ্চিম লার পাড়া, ০১নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী নিজেকে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করে। এছাড়া সে আসামী দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী হতে সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ বিভিন্ন দুস্কৃতিকারীদের নিকট নিয়মিত অস্ত্র বিক্রয় করে আসছে আসছিল জানায়। রেকর্ডপত্র যাচাইয়ান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ০৭টি অস্ত্র মামলা, ডাকাতি মামলা, খুন, ধর্ষণ ও চাঁদাবাজি’সহ মোট ১৩টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, জোর করে অন্যের জমি দখল, বাস টার্মিনাল এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডসহ নানাবিধ অভিযোগের সন্ধান পাওয়া যায়। যা জাতীয় ও স্থানীয় পর্যায়ে পত্রপত্রিকায় তার অপকর্মের ব্যাপারে অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে বলে জানা যায়।


উদ্ধারকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


Tag
আরও খবর