জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ওপার থেকে আসছে সিগারেট, ৪৩ কার্টুন সিগারেট উদ্ধার করলো র‍্যাব

মিয়ানমার থেকে চোরাইপথে বাংলাদেশে বানের পানির মতো আসছে সিগারেট, বিদেশী বিভিন্ন ব্রান্ডের এসব সিগারেট সীমান্ত দিয়ে বিভিন্ন চোরাইপথ ব্যবহার করে রাজস্ব ফাঁকি দিয়ে আনা হচ্ছে বাংলাদেশে। আবার অন্যদিকে এসব সিগারেট বিক্রি হচ্ছে সরাসরি খোলা বাজারে।পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি হচ্ছে মিয়ানমার থেকে আসা অবৈধ সিগারেট।ফলে সরকার হারাচ্ছে প্রতিবছর শত কোটি টাকার রাজস্ব। একটি সূত্র বলছে, এসব সিগারেট বাংলাদেশে নিয়ে আসতেছে উখিয়ার বেশ কয়েকটি সিন্ডিকেট, রোহিঙ্গাদের সাথে মিলে গড়ে তুলেছে চোরাচালানের বিশাল সিন্ডিকেট, শুধু সিগারেট নয়, সিগারেটের প্যাকেটের ভিতর দিয়ে নিয়ে আসতেছে ইয়াবা আর স্বর্ণ। উখিয়ার পূর্ব সীমান্ত, চাকবৈঠা, উত্তর পুকুরিয়া, ডেইলপাড়া এসব এলাকা এখন সিগারেট পাচারের অন্যতম নিরাপদ জায়গা। তুমব্রু এবং বাইশফাঁড়ি ও তুমব্রুর আশেপাশের পয়েন্ট দিয়েই এসব অবৈধ সিগারেট বাংলাদেশে নিয়ে আসতেছে চোরাকারবারীরা।তুমব্রু হয়েই প্রবেশ করে উখিয়া সীমান্তে। অন্যদিকে পালংখালী ইউনিয়নের বালুখালি, ধামনখালী এবং আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে ইয়াবার পাশাপাশি ডুকছে সিগারেট আর স্বর্ণ।পালংখালীর সীমান্ত দিয়ে আনা বেশিরভাগ চোরাচালান মজুদ হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে।অন্যদিকে তুমব্রু সীমান্ত দিয়ে আসা চালান মজুদ হয় কুতুপালংয়ের পূর্বদিকের কয়েকটা গ্রামে, সেখান থেকে গ্রামীণ সড়ক দিয়ে রাজাপালং ইউনিয়নের পূর্বদিকের বিভিন্ন এলাকা পার হয়ে চলে যায় উত্তর পুকুরিয়া, উত্তর পুকুরিয়া থেকে কোটবাজার বের হয়ে যায় চালান।এসব চালান কোটবাজার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কাজ করে কয়েকটা সিন্ডিকেট। এদিকে সর্বশেষ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ৪ লাখ ৩০ হাজার পিস বিদেশী সিগারেটের শলাকা উদ্ধার করেছে র‍্যাব-১৫ সদস্যরা। এসময় মোহাম্মদ ইয়াছিন(১৯) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়। সে ক্যাম্প-৯ এর আব্দুর শুক্কুরের ছেলে। র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণামাধ্যম) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যম কে জানান,” বালুখালী তুর্কি হাসপাতাল সংলগ্ন ক্যাম্পে রোহিঙ্গার বসতঘরে সিগারেট মজুদের খবর পায় র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ক্যাম্প-৯ এর মোহাম্মদ ইয়াছিনকে বিদেশি সিগারেট সহ গ্রেফতার করা হয়। তিন ধরনের বিদেশি সিগারেটের ৪৩টি কার্টুন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ইয়াছিন জানায়, সে দীর্ঘদিন যাবৎ একটি সিন্ডিকেটের মাধ্যমে বিদেশী সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমার হতে অবৈধ পথে বাংলাদেশে নিয়ে এসে তার বসত ঘরে অভিনব পন্থায় মজুদ করে। পরবর্তীতে সে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য নানাবিধ অভিনব পন্থায় কক্সবাজার ও চট্টগ্রাম শহরসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-১৫ এর এ কর্মকর্তা।


Tag
আরও খবর