জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের পেঁয়াজ আমদানি শুরু

এবার মিয়ানমার থেকে পেঁয়াজ আসছে। দেশে পেঁয়াজের সংকট দেখা দেওয়ায় টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি শুরু হয়েছে। গত দুই দিনে (সোমবার ও মঙ্গলবার) মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে খালাস হয়েছে ৫৭৯ মেট্রিক টন আমদানি করা পেঁয়াজ। নাফ নদের জেটি থেকে ট্রাকে ট্রাকে পেঁয়াজ ঢাকা ও চট্টগ্রামে সরবরাহের কারণে দামও নিম্নমুখী এখন।


কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান কালের কণ্ঠকে জানিয়েছেন- ‘পেঁয়াজের সংকট মোকাবেলায় প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে আমদানির বিষয়টি আমরা ভালোভাবে তদারকি করছি। আমদানিকারকরা স্থানীয় ব্যাংক থেকে ড্রাফটের মাধ্যমে পেঁয়াজ আমদানি করছেন। এতে করে একদিকে সংকট যেমনি মোকাবেলা করা হচ্ছে তেমনি আবার আমদানি শুল্কও আয় হচ্ছে।’


টেকনাফ স্থলবন্দরের বিশিষ্ট আমদানি ও রপ্তানিকারক ফারুক ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমর ফারুক সিআইপি জানান- ‘স্থানীয় বাজারে পেঁয়াজের দাম সহনশীল করার জন্য আমরা মিয়ানমার থেকে আমদানি করছি।


গতকাল মঙ্গলবার টেকনাফ স্থলবন্দর দিয়ে ৩ হাজার বস্তা পেঁয়াজ বোঝাই একটি কার্গো বোট জেটিতে ভিড়ার পর খালাসে বাজারজাতকরণ করা হচ্ছে।’

তিনি জানান, দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত এবং চাহিদার তুলনায় পেঁয়াজের সংকট দেখা দেয়। চলমান পরিস্থিতিতে পেঁয়াজের চাহিদা মেটাতে টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীরা এবার আমদানিতে মনোযোগ দিয়েছেন।





স্থানীয় এ রহমান এজেন্সি নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাবেক এমপি আবদুর রহমান বদি কালের কণ্ঠকে বলেন- ‘মিয়ানমারেও পেঁয়াজের মূল্য চড়া।


এমনকি ক্রয় মূল্যসহ শুল্ক আদায়ের পর বাংলাদেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে একই দাম হলেও আমরা দেশের স্বার্থে আমদানি করছি।’

তিনি বলেন, টেকনাফে দু’টি ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে ডলারের বিনিময়ে মিয়ানমার থেকে আমদানির পণ্যের ড্রাফট করার জন্য। একটি রাষ্ট্রীয় ব্যাংক পেঁয়াজ আনার জন্য ডলারের বিনিময় হার সঠিকভাবে লেনদেন করলেও অপর একটি বেসরকারি ব্যাংক তার উল্টো কাজ করার অভিযোগ করেন তিনি। এ কারণে পেঁয়াজের আমদানিতে খরচ বেড়ে যাচ্ছে।


টেকনাফের শুল্ক কর্মকর্তা মোশাররফ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন- ‘দেশের বাজারের সংকট মেটাতে মিয়ানমার থেকে একের পর এক পেঁয়াজ বোঝাই কার্গো বোট টেকনাফ স্থলবন্দরে এসে ভিড়ছে।


তিনি জানান, মিয়ানমারে আরো প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানির জন্য মওজুদ রয়েছে বলে ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন। গত দুই দিনে মিয়ানমার থেকে ৫৭৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানিতে ২৮ লাখ ৮৮ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে।

Tag
আরও খবর