জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

নিষেধাজ্ঞা শেষ: মাছ শিকারে সাগরে যাচ্ছে জেলেরা

ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সাগরে মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাত ১২ টায়। আজ থেকে সাগরে মাছ ধরা শুরু হবে। আর তাই সমুদ্রে মাছ শিকারে যাওয়ার আনন্দ বিরাজ করছে জেলেপাড়ায়। গত এক সপ্তাহ থেকে জেলে পল্লীগুলোতে চলছে জাল ও ট্রলার মেরামতের কাজ। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নৌকা তৈরি, নৌকা মেরামত, জাল মেরামতসহ বিভিন্ন আনুষঙ্গিক কাজ শেষ করেছেন ইতোমধ্যে। এখন শুধুই মাছ ধরতে যাওয়ার জন্য প্রহর গুণছে।


গত ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত এই ২২ দিন জেলেরা সমুদ্রে মাছ শিকার থেকে নিজেদের বিরত রেখেছেন।

জেলা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, কক্সবাজার লক্ষাধিকের অধিক জেলে রয়েছে। নিষেধাজ্ঞা সবাই সরকারের নিয়ম মেনে চলেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশে যখন সমুদ্রে নিষেধাজ্ঞা চলে তখন ভারতের জেলেরা আমাদের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এটা বন্ধ করতে হবে। না হলে এই নিষেধাজ্ঞা জেলেদের কোন কাজে আসবে না। তিনি বলেন, গত এক সপ্তাহ থেকে জেলে পল্লীগুলোতে একটি খুশির আমেজ বইছে। তাদের আশা সাগরে প্রচুর মাছ ধরা পড়বে।

বৃহস্পতিবার উপকূলের কয়েকটি ঘাটে গিয়ে দেখা যায়, জেলেরা সাগরে নানতে নৌকা মেরামত ও ধুইয়ে মুছে রং লাগাচ্ছেন। আবার কেউবা জাল মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন।


জেলে গোলাম রহমান বলেন, ঋণের বোঝা গলায় গলায়। গত কয়েকবছর ধরে কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে এ পেশা ছেড়ে দিতে হবে। তিনি বলেন, আমাদের যখন সাগরে মাছ ধরা বন্ধ চলে তখন ভারতের জেলেরা মাছ ধরে নিয়ে যায়। এতে করে নিষেধাজ্ঞা কোন সুফল জেলেরা পায়না।

সমিতির পাড়ায় কথা হয় জেলে জুনায়েদের সাথে। তিনি বলেন, একবারের জন্যও সরকারের দেওয়া চাল সহায়তা পায়নি। বরাদ্দের চাল ঠিকমতো কেউ পায়না। চাল নিয়ে কারচুপি বন্ধ করতে হবে। এছাড়া সাগরে এখন মাছ আগের মত নেই। সবমিলিয়ে জেলেদের অবস্থা খুবই খারাপ।

ট্রলার মালিক রেজাউল করিম বলেন, ৬৫ দিন নিষেধাজ্ঞায় তেমন মাছ পাওয়া যায়নি। লাভ ‘তো দূরের কথা ঠিকমতো আসল পুঁজিও ওঠেনি। এর মধ্যে আবার ২২ দিনের নিষেধাজ্ঞা। সেইসাথে প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। তিনি বলেন, ভারতের সাথে সময়সীমা ঠিক রেখে নিষেধাজ্ঞা দিলে প্রচুর মাছ পাওয়া যাবে৷ জেলেদের সাগরে পাঠানোর শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে এখন শুধু অপেক্ষা।

জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান বলেন, ২২ দিন বন্ধে সঠিকভাবেই পালন হয়েছে প্রজননক্ষম মা ইলিশ সংরক্ষণ অভিযান। যারা আইন অমান্য করে সাগরে যায় তাঁদের জাল পুড়িয়ে ফেলা ও মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞাসহ পরিকল্পিত ব্যবস্থাপনার কারণে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। তিনি বলেন, জেলেরা সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ০২ নভেম্বর রাত ১২টার পর থেকেই সাগরে যেতে পারবেন জেলেরা। আশা করছি জেলেরা আশানুরূপ ইলিশ ও অন্যান্য পাবেন।

জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩ হাজার ১৯৩ জন। বন্ধের সময় সরকারের পক্ষ থেকে জেলের প্রত্যেককে ২ কিস্তিতে ৫৬ কেজি করে চাল দেওয়া হয়।

Tag
আরও খবর