জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পেকুয়ায় সরকারী স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে হত্যার চেষ্টা: স্কুলের কর্মচারী আটক

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা সদরে অবস্থিত পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষক মাষ্টার মো: জহির উদ্দিন (৫৫) কে ধারারো বটি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সদরের পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনষ্টিটিউশনে ঘটনাটি ঘটেছে। পরে বিকাল ৪টার দিকে পেকুয়া চৌমুহুনী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কর্মচারী হারুন অর রশিদ প্রকাশ নাছির (৪৩) কে আটক করেছে পেকুয়া থানা পুলিশ। এ ঘটনায় প্রধান শিক্ষক জহির উদ্দিন বাদি হয়ে অভিযুক্ত কর্মচারী নাছিরকে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেছে।

থানায় দায়েরকৃত এজাহার ও বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন মালামাল চুরিসহ নানা অপরাধ কর্মকান্ডে লিপ্ত রয়েছে স্কুলের কর্মচারী নাছির। এসব অপরাধ কর্মকান্ড থেকে বিরত থাকতে প্রধান শিক্ষক ওই কর্মচারীকে একাধিকবার বারণ করেন। এতে প্রধান শিক্ষকের প্রতি ক্ষিপ্ত ছিল নাছির। এদিকে ঘটনার দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে প্রধান শিক্ষক জহির উদ্দিন তার কার্যালয়ে বসে কাজ করার সময় হঠাৎ প্রধান শিক্ষককের কক্ষে প্রবেশ করে কক্ষের দরজা আটকে দেন নাছির। দরজা আটকে দিয়ে প্রধান শিক্ষকের টেবিলের দিকে এগিয়ে এসে দুইটি ধারালো বটি বের করে প্রধান শিক্ষক জহির উদ্দিনকে হত্যার চেষ্টা চালায়। এসময় দুই জনের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে দরজা খুলে প্রধান শিক্ষক বের হয়ে প্রাণে রক্ষা পান।

প্রধান শিক্ষক মাষ্টার জহির উদ্দিন বলেন, দুপুরে বিদ্যালয়ের লাল বিল্ডিংয়ের ২য় তলায় আমার কক্ষে বসে কাজ করছিলাম। এসময় হঠাৎ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী নাছির ধারারো দুইটি বটি নিয়ে ভিতরে প্রবেশ করে আমাকে হত্যার চেষ্টা চালালে প্রতিহত করি। এ ঘটনায় তিনি অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন।

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম পাশা বলেন, প্রধান শিক্ষককে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত কর্মচারী নাছিরকে আটক করা হয়েছে।

Tag
আরও খবর