জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

মরিচ্যা চেকপোস্টে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

কক্সবাজারের রামুতে কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে ২১টি স্বর্ণের বারসহ ‘আন্তর্জাতিক চোরাচালান চক্রের’ এক পাচারকারিকে গ্রেফতার করেছে বিজিবি।


বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।


গ্রেফতার মো. আবুল মুনছুর (৪০) নারায়নগজ্ঞ জেলার সদর থানার মৃত শামসুল ইসলামের ছেলে।


লে. কর্নেল ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, বুধবার মধ্যরাতে আন্তর্জাতিক চোরাচালান চক্রের এক সদস্য স্বর্ণের একটি চালান নিয়ে বাংলাদেশে ঢোকার খবর পায় বিজিবি। পাচার হয়ে আসা স্বর্ণের চালানটি নিয়ে চক্রটির সদস্যরা যানবাহনে টেকনাফের দিক আসার খবরে বিজিবির সদস্যরা শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) রামু উপজেলার বিজিবির মরিচ্যা চেকপোস্টে নজরদারি জোরদার করে। এক পর্যায়ে সেখানে টেকনাফ দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান থামার জন্য নির্দেশ দেন। এতে সন্দেহজনক এক ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি চালানো হয়।





পরে সন্দেহজনক লোকটির পরিহিত পায়জামার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২১টি স্বর্ণের বার। উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন ৩ কেজি ৪৯৩ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১ লাখ ২০ হাজার ৮৫ টাকা।


বিজিবির কর্মকর্তা বলেন, গ্রেফতার ব্যক্তি আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের একজন সদস্য। উদ্ধার হওয়া এসব স্বর্ণের চালান পাচারকারি চক্রের সদস্যরা উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসে।

Tag
আরও খবর