জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে আসেন না অধিকাংশ শিক্ষক

কক্সবাজারের রামু উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়। অভিযোগ রয়েছে, এ বিদ্যালয়ে অধিকাংশ শিক্ষক যথাসময়ে বিদ্যালয়ে আসেন না। বুধবার, ১ নভেম্বর বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের দেরিতে আসার প্রমান পাওয়া গেছে। এদিন সকাল ১০ টায় প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ে শিক্ষক কর্মচারি রয়েছেন ২৭ জন। কিন্তু সকাল ১০ টা ৫ মিনিটে বিদ্যালয়ে আসেন মাত্র ৭ জন শিক্ষক কর্মচারি।


প্রাত্যহিক সমাবেশ চলাকালেই ২৭ জন শিক্ষক-কর্মচারির মধ্যে উপস্থিত মাত্র ৭ জন


বুধবার সরেজমিন গিয়ে দেখা যায়, সকাল ১০ টা ৫ মিনিটের পূর্বে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি হাজিরা খাতায় স্বাক্ষর করেন- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আহমদ, সিনিয়র শিক্ষক নাজনীন আকতার মেরী ও আবুল কালাম, খন্ডকালীন শিক্ষক জসিম উদ্দিন এবং অফিস সহকারি অনু বড়–য়া। তবে এসময় হাজিরা খাতায় স্বাক্ষর না থাকলেও বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে উপস্থিত ছিলেন- সিনিয়র শিক্ষক আবদুর রশিদ ও খন্ডকালীন শিক্ষক শিপন বড়–য়া। এছাড়া প্রাত্যহিক সমাবেশ চলাকালে সকাল ১০ টা ১১ মিনিটে বিদ্যালয়ে আসেন আরও ৪ জন শিক্ষক। এরা হলেন- নুরুল হোসাইন, এনামুল হক, মফিজুর রহমান এবং কারিগরি শাখার নিজাম উদ্দিন। প্রাত্যহিক সমাবেশ শেষে সকাল ১০ টা ১৫ মিনিটে বিদ্যালয়ে আসেন আরও দুইজন শিক্ষক। এরা হলেন- অর্পিতা চৌধুরী ও নাসরিন নুর। ওইসময় অন্যান্য শিক্ষক-কর্মচারিদের বিদ্যালয়ে উপস্থিতি দেখা যায়নি।


এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আহমদ শিক্ষকদের দেরিতে আসার বিষয়টি স্বীকার করে জানান- যথাসময়ে বিদ্যালয়ে আসার জন্য তিনি শিক্ষক-কর্মচারিদের বারবার তাগাদা দিয়ে আসছেন। কিন্তু সবাই তাতে গুরুত্ব দিচ্ছে না। তিনি আরও জানান- শিক্ষকরা এখানে দলাদলিতেও জড়িয়ে পড়ে। এরপরও শিক্ষার মান ভালো বলে দাবি করেন তিনি।



বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান- শিক্ষকদের দেরিতে আসার বিষয়ে তিনি অবগত আছেন। এ নিয়ে তিনিও বারবার তাগাদা দিয়েছিলেন। এখন দেরিতে আসা শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান- মাসখানেকপূর্বে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা আকষ্মিকভাবে এ বিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন। ওইসময় তিনি মাত্র দুইজন শিক্ষককে বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত থাকতে দেখেছেন।


এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা জানান- তিনি নিজে এসেও শিক্ষকদের দেরিতে আসার প্রমাণ পেয়েছিলেন। বিষয়টি তিনি দেখবেন।


নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানিয়েছেন- অনেক শিক্ষক বিদ্যালয়ে দেরিতে আসেন। এমনকি অনেকে প্রাত্যহিক সমাবেশের পরে আসেন। কয়েকজন শিক্ষক প্রাইভেট পড়ানোর কারণে দেরিতে আসেন। ১১ টা, ১২ টার পরও শিক্ষকরা বিদ্যালয়ে আসেন কয়েকজন শিক্ষক। এমনকি বিদ্যালয়ে নিয়মিত না এসে হাজিরা খাতায় রহস্যজনকভাবে স্বাক্ষরও করেন শিক্ষকরা।

শিক্ষকদের এমন গাফেলতির কারণে প্রতিদিনই বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। কেবল শিক্ষক-কর্মচারি নয়, বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীকেও দেরিতে আসতে দেখা যায়।


বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সম্পাদক আবুল কালাম জানান, দীর্ঘদিন একজন পুর্নাঙ্গ প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। অন্যত্র থেকে হলেও সৃষ্টিশীল ও প্রশাসনিকভাবে দক্ষ একজন প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে পূর্বের সুনাম ফিরে আনা সম্ভব। এটা শিক্ষক পরিষদ ও ছাত্র-অভিভাবকদেরও সময়ের দাবি

আরও খবর