জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

হরতালের প্রভাবে পর্যটক শূন্য কক্সবাজার

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এখন চলছে পর্যটনের ভরা মৌসুম। বিএনপি ও জামায়াতের ডাকা হরতালের আতঙ্কে কক্সবাজার ছেড়েছেন পর্যটকরা।এতে কক্সবাজার পর্যটন খাতে নৈতিবাচক প্রভাব পড়েছে। তবে এই অবস্থা বিরাজ করলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।


কক্সবাজার হোটেল মোটেল জোন। যেখানে রয়েছে চার শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস রিসোর্ট ও কটেজ। তারমধ্যে অভিজাত হোটেল রয়েছে ৩০টির বেশি। গতকাল সকাল সন্ধ্যা হরতালের ঘোষণার পর থেকে কক্সবাজার ছেড়েছেন পর্যটকরা।একই সাথে অগ্রীম বুকিংও বাতিল করা হয়েছে।


রোববার (২৯অক্টোবর) সকাল ১০টার দিকে সুগন্ধা গিয়ে দেখা যায়, খাবার রেস্তোরাঁও হোটেলে গুলোতে স্বল্প সংখ্যক পর্যটক দেখা গেলেও অধিকাংশ হোটেল গুলোতে পর্যটন শূন্য। শুধু হোটেল নয় সৈকতের বালিয়াড়িতে খালি পড়ে আছে কিটকটগুলো। হকার ও ফটোগ্রাফাররা বেকার সময় পার করছেন।


এদিকে সকাল থেকেই শহরে তেমন গণপরিবহন চলাচল করেনি। অনেকক্ষণ বিরতি দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি গণপরিবহন বাস স্টেশনে থামতে দেখা যায়।তবে গণপরিবহণ না থাকলেও ছোট যানবাহন চলাচল রয়েছে রাস্তায়।


রোববার (২৯অক্টোবর) সকালে শহরের কলাতলী,টার্মিনাল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


টার্মিনাল এলাকায় বাস দেখা গেলেও কলাতলীসহ অন্যান্য এলাকায় তা দেখা যায়নি। তবে এ সময় সিএনজি অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলতে দেখা গেছে। তবে তা-ও অন্য দিনের তুলনায় কম।


কক্সবাজার কলাতলী ওয়ান্ড বীচ হোটেলের কর্মচারী রফিক বলেন, প্রতিদিন সকালে কলাতলী মোড়ে শত শত বাস পর্যটক নিয়ে আসতো। কিন্তু আজ একদম ব্যতিক্রম। নেই কোন পর্যটকের বাস। এতে কক্সবাজার পর্যটন খাতে নৈতিবাচক প্রভাব পড়তে পারে। হরতাল ঘোষণার পর থেকে তাদের হোটেলে বাতিল হতে শুরু করেছে অগ্রিম বুকিং।


শাহেদ নামক এক চাকরিজীবী বলেন, জরুরি কাজে চট্টগ্রাম যেতে হচ্ছে। কিন্তু বাস পাচ্ছি না। নেতারা শুধু তাদের স্বার্থের কথা চিন্তা করে কিন্তু আমাদের আমজনতার কথা চিন্তা করে না।


কক্সবাজার হোটেল সী গাজীপুর রিসোর্টের পরিচালক জাব্বার বলেন,হরতালের খবর ছড়িয়ে পড়ার পর থেকে অনেক পর্যটক বুকিং বাতিল করেছে। যদি হরতাল অব্যাহত থাকে তাহলে আমাদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে ।


এদিকে গতকাল ২৮ অক্টোবর সন্ধ্যার দিকে হরতালের সমর্থনে কক্সবাজারে শহরের হলিডে মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জেলা বিএনপি।এতে আতঙ্কিত হয়ে পড়ে পুরো কক্সবাজারবাসী।


হরতালকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে জেলা বিএনপির কার্যালয়সহ শহরের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।


কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, আন্দোলন রাজনৈতিক অধিকার। তবে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মানুষের জানমালের ক্ষতি হবে এমন কিছু বরদাস্ত করা হবে না। শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে পুলিশের সবোর্চ্চ অবস্থান থাকবে।

Tag
আরও খবর