জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পালিয়েও রক্ষা হলো না হাজতি রাশেদার অবশেষে পুলিশের জালে আটক

পালিয়েও রক্ষা হলো না নারী হাজতি রাশেদার। অবশেষে আবারও পুলিশের জালে আটকে গেলেন তিনি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে রাজাপালং উত্তর পুকুরিয়া বাড়ি থেকে তাঁকে আটক করে উখিয়া থানা পুলিশ।


এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘পালানোর খবর আমাদের জানানো হয়। এরপর তাঁকে আটকে অভিযান শুরু হয় বুধবার থেকে। বৃহস্পতিবার তাঁকে আইনের আওতায় আনা হয়। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে।


কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোঃ শাহ আলম খান বলেন, ‘গত মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তাঁকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইসময় প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছিল। হাসপাতালেও বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। মহিলা ওয়ার্ডে রোগীর প্রচুর চাপ ছিল। সেই সুযোগে ওই নারী হাজতি কারারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পালানোর পর তাঁকে ধরতে লোক লাগানো হয়। বৃহস্পতিবার সকালে উখিয়া থানা পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয়।

তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’


জানা যায়, রাশেদাকে উখিয়া থানার মামলা নং—৩৪ দন্ডবিধি—৩৬৫/৩৮৬/৩৪ এ গ্রেফতার করা হয়। রাশেদা মৃগীরোগে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধ্যা ৭ টার দিকে ঘূর্ণিঝড় হামুন যখন তাণ্ডব চালাচ্ছিল সেই সুযোগে বাথরুমে যাওয়ার কথা বলে উপস্থিত দুইজন কারা রক্ষীকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাঁর হাজতি নং—৫৭১/২৩।

তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর পুকুরয়া এলাকার মৃত নজরুল ইসলাম মেয়ে।

Tag
আরও খবর