জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

টেকনাফের বড়ইতলী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।


আটককৃত মাদক কারবারি হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার মৃত মকবুল আহাম্মদের ছেলে মোঃ জিয়াউর রহমান (৪২) ও হ্নীলা ইউনিয়নের শালবাগান (নয়াপাড়া), ক্যাম্প-২৬, ব্লক-ডি/৩, এর বাসিন্দা মোঃ আবুল কাশেমের রোহিঙ্গা মোঃ আনিছ (২৬)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে কক্সবাজার র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কতিপয় মাদক কারবারি টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ থেকে মাদক সংগ্রহ করে টেকনাফ হয়ে হ্নীলা বাজারের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল র‌্যাবের টেকনাফ ক্যাম্পের প্রধান গেইটের সামনে টেকনাফ-কক্সবাজারগামী পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন তল্লাশি অভিযান শুরু করে। এসময় চেকপোস্টে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি সন্দেহজনকভাবে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুইজন মাদক কারবারির মধ্যে মোঃ আনিছ একজন রোহিঙ্গা নাগরিক বলে জানা যায়। অপর ব্যক্তি জিয়াউর রহমান রোহিঙ্গা মাদক কারবারির সহযোগিতায় পরস্পর যোগসাজশে শাহপরীরদ্বীপ সংলগ্ন টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে থাকে। পরবর্তীতে নিজেদের হেফাজতে মজুদ ও গ্রেফতার এড়াতে অভিনব পদ্ধতি অবলম্বনপূর্বক স্থানীয় এলাকা ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় করে আসছিল।


তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর