জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ঘুর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা পাননি উপকূলবাসী

ঘূর্ণিঝড়ে হঠাৎ করে কিছু বুঝে উঠার আগেই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে কক্সবাজার উপকূলবাসী। আশ্রয় কেন্দ্রে যাওয়ারও সময় পাননি তারা। এমনকি দুর্যোগ পূর্বকালীন কোনো সতর্কবার্তাও পাননি বলে জানান ক্ষতিগ্রস্তরা। বুধবার সকালে প্রতিবেদকের কাছে এসব কথা বলেন কক্সবাজারের কুতুবদিয়া পাড়ার বাসিন্দা সিরাজুল হক।



মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আঘাত হানা ঘুর্ণিঝড় হামুনে লণ্ডভণ্ড হয়ে গেছে কক্সবাজার। এখনো রাস্তায় রাস্তায় পড়ে আছে বৈদ্যুতিক খুটি এবং গাছ। দেয়াল ধ্বসে পড়ে এবং গাছ পড়ে এ পর্যন্ত ৩ জন নিহতের পাশাপাশি আহত হয়েছে শতাধিক।


জানা গেছে কক্সবাজারের পৌর এলাকা, মহেশখালী , কুতুবদিয়া, চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সংযোগ।


এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানাতে না পারলেও জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, আপাতত বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সংযোগ স্বাভাবিক করা ও সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছেন তারা।



পাশাপাশি যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে ঢেউটিন সহ খাদ্য সহয়তা প্রদান করা হবে।


সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক জানান যতোটুকু সম্ভব পুনর্বাসন কার্যক্রম শুরু করা হয়েছে। উর্ধতন মহলেও যোগাযোগ করা হচ্ছে সার্বিক বিষয়ে।


আশেক উল্লাহ বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে ত্রাণ কার্যক্রম চলছে। মহেশখালীতে ১ জন নিহত ও বেশ কয়েকজন সাপের কামড়ে আহত হয়েছে।


এদিকে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ থেকে জানানো হয়েছে, বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ এর খুঁটি ভেঙে গেছে এবং ট্রান্সফরমার বিকল হয়ে গেছে তাই বিদ্যুৎ পুরোপুরি ঠিক হতে দুইদিন সময় লাগতে পারে।

Tag
আরও খবর