জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

হামুনে কক্সবাজারে তিন জনের মৃত্যুঃ শহরে প্রধান সড়ক বন্ধ

সময় সন্ধ্যা ৭ টা। তীব্র বাতাস আর বৃষ্টিতে শুরু হয় ঘূর্ণিঝড় হামুনের তান্ডব। পুরো শহর জুড়ে গাছ পড়ে যান চলাচল বন্ধ।

শহরজুড়ে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। উত্তাল রয়েছে সমুদ্রসৈকত। বেড়েছে পানির উচ্চতা। এরই মধ্যে খবর আসে ঘূর্ণিঝড় হামুনের তান্ডবে গাছ চাপা ও দেয়াল পড়ে

তিন জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মহেশখালীর হারাধন ও চকরিয়া বদরখালীর আসকর আলী এবং শহরের পাহাড়তলীর আব্দুল খালেকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিধ্বস্ত হয়েছে একাধিক ঘরবাড়ি। এক ঘন্টা ত্রিশ মিনিটের তান্ডবের পর কান্ত হয় হামুন।


কক্সবাজারের আবহাওয়াবিদ মো. ইমাম উদ্দিন বলেন,

ঘূর্নিঝড় হামুন অনেকটা দূর্বল হয়ে কক্সবাজার উপকূল অতিক্রম করছে। তবে কুতুবদিয়া ও মহেশখালীতে তার প্রভাব কিছুটা থাকতে পারে।



এদিকে শহরের গাছপালা পড়ে রাস্তা বন্ধের পরপর পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরি সরেজমিনে এসে গাছ কেটে যান চলাচলের ব্যবস্থা করার উদ্যোগ নেন । এসময় তিনি বলেন, মানুষ মনে করেছিলো ঘূর্নিঝড় হামুন মধ্যরাতে আঘাত হানতে পারে কিন্তু কোনকিছু বুঝে উঠার আগেই এমন তান্ডবের শিকার হতে হয়েছে। এরপরেও পাহাড়ে ঝুকিঁতে বসবাস করা মানুষদের নিরাপদ আশ্রয়ে আনার জন্যে পৌর পরিষদের সবাই কাজ করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই দূর্যোগপূর্ণ পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো।


কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ বলেন, ‘ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে উদ্ভূত দুর্যোগ পরিস্থিতি মোকাবেলাসহ আপনকালীন সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদানের জন্য কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফ, চাকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী-এই ৯ উপজেলার জন্য ৫০ হাজার টাকা করে সর্বমোট সাড়ে ৪ লক্ষ টাকা অর্থ ও ১৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে চাহিদা ও প্রয়োজনীয়তার আলোকে আরো বরাদ্দ দেওয়া হবে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার হলো ০১৮৭২৬১৫১৩২।


তিনি আরও জানান, ৫ লক্ষ ৫ হাজার ৯৯০ জনের ধারন ক্ষমতা সম্পন্ন জেলার ৫৭৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও জেলায় ১১ লক্ষ ২৫ হাজার নগদ টাকা, ৬৪০ মেট্রিক টন চাল ও ৭০০ বান্ডিল ঢেউটিন মজুদ আছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ৫ হাজার প্যাকেট শুকনো খাবারের জন্যে পাঠানো হয়েছে বলে জানা গেছে।



এছাড়া জেলা প্রশাসনের নিয়ন্ত্রন কক্ষ থেকে জানাগেছে ৪০ হাজার ১শ এর বেশি মানুশ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২ টা) ঝাউতলা প্রধান সড়ক বন্ধ রয়েছে। আবহাওয়া সংলগ্ন প্রধান সড়কে গাছ পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

Tag
আরও খবর